রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

উন্নয়নের মহাসাগরে হাবুডুবু খাচ্ছে কালীগঞ্জ পৌরসভা!

উচ্চকন্ঠ   22-Jun-2025   59

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সবচেয়ে ব্যস্ততম এলাকা মেইন বাসটার্মিনাল। প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হয় এই স্থানে। কিন্তু এই বাসটার্মিনালের সামনেই হালকা বর্ষায় জমে যায় পানি। বৃষ্টির পর দীর্ঘসময় জমে থাকে এই ময়লা ও দূর্গন্ধযুক্ত দুষিত পানি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ময়লা পানির দূর্গন্ধে অতিষ্ট হয়ে পড়ছে স্থানীয় জনগণ। ঢাকা, উত্তরবঙ্গ ও কুষ্টিয়া থেকে ছেড়ে আসা অধিকাংশ বাস এবং ঝিনাইদহ থেকে আসা লেগুনা কালীগঞ্জ বাসটার্মিনালের এই স্থানে যাত্রী উঠা-নামা করায়। পানি ও কাদায় মাখামাখি হয়ে উঠা-নামা করতে হয় যাত্রীসাধারণকে। এতে চর্মরোগসহ বিভিন্ন রোগের ঝুঁকিতে পড়ছেন যাত্রীরা। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, টার্মিনাল ইজারা দিয়ে পৌরসভা প্রায় অর্ধকোটি টাকা আয় করেছে। সেই টাকা দিয়েই এই সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব। তা না করে পৌর প্রশাসন জনগণকে দুর্দশার মাঝে ফেলে রেখেছে। ইজারার সেই টাকা তাহলে যাচ্ছে কোথায়?
একজন ভুক্তভোগী ব্যবসায়ীর নিকট এই জলাবদ্ধতার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, একটু বর্ষা হলেই এখানে পানি জমে যায়। ড্রেন থাকলেও তা অত্যন্ত সরু। তাছাড়া নিয়মিত এই ড্রেন পরিষ্কার করা হয় না। ফলে সারাবছর ড্রেনটি ভরাট থাকে। বছরে নামেমাত্র ১/২ বার এই ড্রেনটি পরিষ্কার করা হয়ে থাকে। নিয়মিত ড্রেন পরিষ্কার করলে এই সমস্যার কিছুটা হলেও সমাধান সম্ভব।
ভুক্তভোগীরা জানান, কালীগঞ্জ পৌরসভাটি নামেই একটি প্রথম শ্রেণির পৌরসভা। শুধুমাত্র বছর বছর পৌর কর বাড়ানো ছাড়া কোন নাগরিক সুবিধাই দিতে পারছে না এই পৌরসভা। পয়ঃনিষ্কাশন ও স্বাস্থসেবা নিশ্চিত করা পৌরসভার দায়িত্ব হলেও কালীগঞ্জ পৌরসভাতে তা একেবারেই অনুপস্থিত। এলাকাবাসী এ বিষয়ে পৌর প্রশাসকের আশু দৃষ্টি আকর্ষণ করেছেন।

office@ukantho.com


Photo

পিআইসিকে জিম্মি করে সড়ক নির্মাণে সাবেক চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর...

Photo

সারা দেশে মহাসমাবেশ করবেন কারিগরি শিক্ষার্থীরা

এফএনএস: ছয় দফা দাবি আদায়ে রাজধানীসহ সারা দেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে...

Photo

ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ...

Photo

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

এফএনএস: বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত