মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন কর্মশালা

উচ্চকন্ঠ   07-Oct-2025   58

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বাস্তবায়ন উপলক্ষে এক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে জেলা শহরের আরাপপুর ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত ৪০ জন সংবাদকর্মী অংশ নেন।
জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুর রউফ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান।
কর্মশালায় বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান, জেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ রিজাউল করিম, ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিথিলা ইসলাম ও গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক উজ্জ্বল হোসেন।
কর্মশালায় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সহ-সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি আলাউদ্দিন আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু ও ফয়সাল আহমেদ, সাংবাদিক রাজিব হাসান, সাদ্দাম হোসেন, লোটাস রহমান সোহাগ, বসির আহাম্মেদ, শেখ শফিউল আলম লুলু, আহসান কবির, শাহাজান নবীন প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, টাইফয়েড একটি জীবানুবাহিত রোগ। এটি পানি ও খাবারের মাধ্যমে মানবদেহে সংক্রমণ ছড়ায়।
আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের টাইফয়েড টিকা প্রদান করা হবে। সারাদেশে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়িত হবে।
কর্মশালায় জানানো হয়, টিকাদানের জন্য অনলাইনে ঝিনাইদহ জেলায় ৪ লাখ ৮৯ হাজার রেজিস্ট্রেশন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু এ পর্যন্ত মাত্র অনলাইনে রিজিষ্টেশন হয়েছে ১ লাখ ৫৩ হাজার।

office@ukantho.com


Photo

দুই জেলায় নতুন এসপিসহ ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি

এফএনএস: ডিআইজিসহ ছয়জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর...

Photo

নড়াইলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে পিটিয়ে হত্যা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের...

Photo

কালীগঞ্জে অনুষ্ঠিত হলো আইএফআইসি ব্যাংকের তারুণ্যের উৎসব

হুমায়ুন কবির কালীগঞ্জ, নিজস্ব প্রতিবেদক: ভবিষ্যত প্রজন্মকে ব্যাংকিং...

Photo

তালাক দিয়ে প্রথম স্বামীর কাছে ফিরে যাওয়ায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এফএনএস: বগুড়া সদরে গভীর রাতে বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত