বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   14-Oct-2026   9

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিদুল ইসলাম।
‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র খলিলুর রহমান, বিএনপি নেতা রাকিবুল হাসান খান দিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান আলীসহ আরও অনেকে।
‎আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সাথে বিদ্যালয়ের বিদায়ী শিক্ষককে সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান করেন অতিথিরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

পুলিশসহ সব প্রতিষ্ঠান ঢেলে সাজাতে হবে: আলতাফ হোসেন

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন...

Photo

যুক্তরাজ্যে সম্পদ জব্দের ঘটনায় আমরা খুবই উৎসাহিত: গভর্নর

এফএনএস: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, যুক্তরাজ্যে...

Photo

যারা দেশকে নতুনভাবে গড়তে চায় না, তারাই এখন নির্বাচন চায়: ফরহাদ মজহার

এফএনএস: যারা দেশকে নতুনভাবে গঠন করতে চায় না, তারাই এখন জাতীয় সংসদ নির্বাচনের...

Photo

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত