রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

উচ্চকন্ঠ   18-Aug-2025   61

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। সোমবার সকালে উপজেলা পরিষদে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন আলম। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
এ উপলক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ এর সভাপতিত্বে কউপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়। আলোচনা সভাতে কালীগঞ্জ উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জেসমিন আরা, কৃষি সম্প্রসারন অফিসার আকতারুজ্জামান মিয়া ও মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা বেগম সহ খামারীরা উপস্থিত ছিলেন।
সভাতে বক্তারা বলেন, অভয়াশ্রম গড়ে তুললে দেশি মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত হবে। এতে যেমন জীব বৈচিত্র্য টিকে থাকবে, তেমনি দেশি মাছে ভরবে দেশের বাজার। তাই সকলকে মৎস্য সম্পদ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠান শেষে জেলার ৩ জন শ্রেষ্ঠ মৎস্য চাষী ও খামারিকে সম্মননা প্রদাণ করা হয়।

office@ukantho.com


Photo

শৈলকুপায় চিকিৎসকের অবহেলায় সাঁপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চিকিৎসকের অবহেলায় ঝিনাইদহের শৈলকুপায়...

Photo

বিটিসিএল অফিসটি জৌলুস হারানো ডেডহর্স!

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা শহরের প্রাণ কেন্দ্রের...

Photo

শৈলকূপায় সেনা অভিযানে অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার, আটক-১

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপা উপজেলার...

Photo

মেহেরপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের সতর্কতা জারি

এফএনএস: বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মেহেরপুর জেলার সীমান্তে চলাচল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত