বুধবার | ৪ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

রাজনৈতিক বিতর্কে ড. ইউনূস কী জাদু দেখাবেন, জানতে চান মান্না

উচ্চকন্ঠ   09-Apr-2025   93

Photo

এফএনএস: কীভাবে ঈদযাত্রা ভালো করা যায়, সেটা নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘জাদু দেখিয়েছেন’ উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, কিন্তু রাজনৈতিক বিতর্কে কী জাদু দেখাবেন? এটা তো জানি না; সেজন্যই এখানে বিষয়টা ওপেন রাখা ভালো। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণশক্তি সভা আয়োজিত ‘রাষ্ট্রীয় মূলনীতি পর্যালোচনা সভায়’ তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, ড. ইউনূস মনে হয় সমস্ত রাজনৈতিক দলগুলোকে এখন পর্যন্ত চার বার ডেকেছেন বিভিন্ন ইস্যুতে। কিন্তু তিনি একবারও রাজনীতি নিয়ে, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর বৈঠক ডাকেনি। উনি ডেকেছেন ইস্যু নিয়ে। তিনি বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে বলেছি, যেমন করে সংস্কার কমিশন প্রস্তাব করেছে, প্রতিনিধি সম্পর্কে; আমরা এই প্রস্তাবের ব্যাপারে একমত নই। তবে অনেক প্রস্তাবে আমরা একমত হয়েছি। আর যেসব প্রস্তাবে একমত নই সেসব নিয়ে আমরা কথা বলতে থাকবো তাদের সঙ্গে। রাষ্ট্রের মূলনীতির মধ্যে সমাজতন্ত্র ছিল উল্লেখ করে তিনি বলেন, এখনও অনেকেই আছেন সমাজতন্ত্র রাখার পক্ষে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং আমার দলের পক্ষ থেকে মনে করি সমাজতন্ত্র এখন আমাদের লক্ষ্য নয়। রাশিয়া এবং পুরো পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের ধস নামার পরে, পতনের পরে সমাজতন্ত্র মূলনীতি হওয়ার কোনও কারণ নেই। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, পিপলস রিপাবলিককে আবার বাংলায় প্রজাতন্ত্র করেছে। এই প্রজা বলতে আবার আমার ভালো লাগে না। প্রজাতন্ত্র কেন হবে? এই বিতর্কে আমেরিকা যে রেস্ট্রিকশন দিয়েছে, তার কারণে গার্মেন্টস ডুবে যায় কী না কে জানে। ওতে কোন সাহায্য হচ্ছে না। আমার অর্থনৈতিক অগ্রগতিকে এই সমস্ত বিতর্ক, এটা সংস্কারের নাম করে এতই ফোকাস হয়ে গেলো, এতই আমাদের কাছে প্রধান হয়ে গেলো, প্রণিধান যোগ্য হয়ে গেল, এইটা এই জাতির অগ্রগতির জন্য, বিষয়টা এরকম নয়। তিনি আরও বলেন, ড. ইউনূস আমাদের জাদু দেখিয়েছেন। কেউ কল্পনা করতে পেরেছেন যে রোজার মধ্যে জিনিসপত্রের দাম কমাতে পারবে। আমরা এতো স্মুথলি যেতে পারবো। কিন্তু তারপরও সবাই মিলে যদি বলেন উনাকে (ড. ইউনূস) পাঁচ বছর থাকুক বিনা ভোটে; সেটা কি ঠিক হবে? আমি বলতে চাই উনি আমাদের জাদু দেখিয়েছেন। কিন্তু পলিটিক্স ইজ কমান্ডার অব দিস ফাইটিং। আজকে ভালো লাগবে, কিন্তু কালকে যখন খারাপ লাগবে তখন? তখন হবে যে, আজকে গলাগলি কালকে গালাগালি। এটা করবো কেন আমরা? ইবাইস বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আরিফুর রহমানের সভাপতিত্বে ও গণশক্তি সভার সভাপতি সাদেক রহমানের সঞ্চালনায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত

এফএনএস: জনপ্রশাসন সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো...

Photo

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার...

Photo

নির্বাচনে এনসিপি পাবে ১৫০টি আসন, বিএনপি ৫০-১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

এফএনএস: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

Photo

জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল

এফএনএস: অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত