সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল

উচ্চকন্ঠ   28-Nov-2025   63

Photo

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। শুক্রবার বাদ জুমা রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া শেষে ফখরুল এ কথা জানান। বিএনপি প্রধানের রোগমুক্তির জন্য এদিন নয়াপল্টন মসজিদের পাশাপাশি সারাদেশে বিশেষ দোয়ার আয়োজন করে দলটি। নয়াপল্টনে বিএনপি মহাসচিব জানান, গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রামকারী নেত্রী খালেদা জিয়া গত দুই দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। মির্জা ফখরুল বলেন, (গত বৃহস্পতিবার) রাতেই ডাক্তাররা বলেছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। এ কারণে, দলের পক্ষ থেকে গণতন্ত্রের এই নেত্রীর রোগমুক্তির জন্য সারাদেশের জনগণের কাছে এবং মসজিদে মসজিদে বাদ জুমা দোয়ার আহ্বান জানানো হয়েছিল। তিনি বলেন, আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন। তিনি যেন সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে দেশের মানুষের কাজ করার সুযোগ পান। দোয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

মাদারীপুরে বালু ফেলা নিয়ে সংঘর্ষে নিহত ৩

এফএনএস: মাদারীপুরের খোয়াজপুরে বালু ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায়...

Photo

গুম-খুন-ভোট কারচুপির জন্য আ. লীগের বিচার করতে হবে: ডা. জাহিদ

এফএনএস: জনগণের ওপর জুলুম-অত্যাচার, গুম, খুন এবং ভোট কারচুপির জন্য আওয়ামী...

Photo

কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনায় ১ জনকে জরিমানা

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে...

Photo

পুলিশ সেজে ওয়ারেন্টের ভয় দেখিয়ে বৃদ্ধের ২৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পুত্রশোকে কাতর ষাটোর্ধ্ব এক বৃদ্ধ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত