বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে বাংলাদেশপন্থি রাজনীতি করতে হবে: সাদিক কায়েম

উচ্চকন্ঠ   14-Dec-2025   85

Photo

এফএনএস: বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশপন্থি হয়েই থাকতে হবে। দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে এসে বাংলাদেশপন্থি রাজনীতি করতে হবে। রোববার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে রায়ের বাজার বধ্যভ‚মিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম বলেন, বুদ্ধিজীবীরাই সব সময় জাতিকে পথ দেখিয়েছেন। শহীদরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের স্বপ্ন ছিল বুদ্ধিজীবীরাই জাতিকে স্বপ্ন দেখাবেন। তবে দুঃখজনকভাবে কিছু বুদ্ধিজীবী ফ্যাসিবাদের উদ্দেশ্য পূরণে কাজ করেছেন বলে অভিযোগ করেন তিনি। সাদিক কায়েম বলেন, আমি ছাত্র শিবিরের দায়িত্বে আছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখন্ডতার প্রশ্নে আমরা সবসময় আপসহীন। মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীন ভ‚খন্ড অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, ২৪ এর মাধ্যমে দিল্লীর আজাদী থেকে মুক্তি পেয়েছি। এদিন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়েরবাজার বধ্যভ‚মি স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন সংগঠন, স্কুল কলেজের শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন।

office@ukantho.com


Photo

চৌগাছার মান্দারতলা গ্রামে সাপের কামড়ে যুবক নিহত

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা উপজেলার মান্দারতলা...

Photo

কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনায় ১ জনকে জরিমানা

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে...

Photo

যৌন হয়রানির প্রতিবাদ করায় মারধরের শিকার ঢাবি শিক্ষার্থী

এফএনএস: রাজধানীর নিউমার্কেট সংলগ্ন চাঁদনীচক মার্কেটে এক নারী শিক্ষার্থীকে...

Photo

কালীগঞ্জে গভীররাতে ব্যাটারি হাউজে চুরি

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ৭ মে বুধবার দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত