সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনায় ১ জনকে জরিমানা

উচ্চকন্ঠ   17-Mar-2026   70

Photo

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রয় করার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের পারশ্রীরামপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে যে, পারশ্রীরামপুর গ্রামে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন তোয়াক্কা না করে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এই সংবাদের প্রেক্ষিতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফসলি জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে। যারা আইন অমান্য করে প্রকৃতি ধ্বংস করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

office@ukantho.com


Photo

প্রবাসীর মানবিক উদ্যোগে ভাঙা সড়ক সংস্কার, স্বস্তি ফিরেছে ২০ গ্রামের মানুষের মাঝে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া...

Photo

এমপিও ভুক্তির দাবীতে ঝিনাইদহে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বসির আহমেদ, ঝিনাইদহ প্রতিনিধি: স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা...

Photo

রাজধানীর কদমতলীতে বস্তাবন্দি নারীর লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর কদমতলী তেকে বস্তাবন্দি নারীর লাশ উদ্ধার করা হয়েছে।...

Photo

গাজীপুরে এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

এফএনএস: গাজীপুরের কাপাসিয়ায় নিজ বাড়িতে এক পরিবারের পাঁচ জনকে গলা কেটে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত