মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

উচ্চকন্ঠ   20-Aug-2025   50

Photo

হাবিব ওসমান, কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দ‌লের ৪৫তম প্রতিষ্ঠাবা‌র্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকা‌লে শহরের থানা রোডস্থ বিএনপির কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে কার্যালয়ের সন্মুখে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তোফাজ্জল হোসেন তপনের সভাপতিত্বে এক সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ থেকে ধানের শীষের মনোনীত পদপ্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সাংগাঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি।

এ সভায় আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মাহবুবুর রহমান, সাবেক যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক, মোশারফ হোসেন, জাবেদ আলী, ও ওহেদ লস্কারসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বৃন্দ।

office@ukantho.com


Photo

শৈলকুপায় আ লীগ নেতার হাতে তিন সাংবাদিক হেনস্থার শিকার ঝিনাইদহ প্রেসক্লাবের নিন্দা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: স্কুলের অনিয়মের সংবাদ সংগ্রহ করতে...

Photo

দিনের ভোট রাতে হওয়ার কথা স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা

এফএনএস: ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান...

Photo

ঝিনাইদহে বিএডিসির খাল এখন কৃষকের গলার কাঁটা: দশ হাজার হেক্টর জমির ফসল পানির নীচে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের সদর উপজেলার সাধুহাটী...

Photo

মাগুরায় আছিয়াসহ সারাদেশে নারী-শিশু ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াসহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত