সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

উত্তরার সড়কে দম্পতিকে প্রকাশ্যে কোপানোর ঘটনায় আটক ২

উচ্চকন্ঠ   18-Feb-2025   51

Photo

এফএনএস: রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের সড়কে প্রকাশ্যে এক দম্পতিকে রামদা দিয়ে কোপাচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা— এমন একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার পরপরই দুজনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। আটক দুজন হলো, মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান আটকের বিষয়ে নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুজনকে আমরা আটক করেছি। ভুক্তভোগীরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মামলা দায়ের প্রস্তুতি চলছে। ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ক্ষিপ্ত হয়ে দুই যুবক ওই ভুক্তভোগী পুরুষ ও তার সঙ্গে থাকা এক নারী পথচারীকে রামদা দিয়ে আঘাত করছে। এসময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা গেছে। এ ঘটনার পর আতঙ্কে রয়েছে উত্তরার বাসিন্দার। পুলিশ জানায়, গত সোমবার রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি রাস্তায় ভুক্তভোগী দম্পতি একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। একই সময় স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের দুই সদস্য অন্য একটি মোটরসাইকেল করে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে যাওয়া স্বামী-স্ত্রীর সঙ্গে কিশোর গ্যাংয়ের মধ্যে হর্ন বাজানো নিয়ে কথা কাটাকাটি হয়। এরমধ্যে একটি মোটরসাইকেল গিয়ে একটি রিকশায় ধাক্কা লাগে। আরও জানা যায়, পরে ভুক্তভোগীদের মারধর করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ওই গ্রুপের বাকি সদস্যরা এই ঘটনার খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে চলে আসে। ওই সময় ঘটনাস্থলে ভুক্তভোগী দম্পতি উপস্থিত ছিলেন। সর্বশেষ কিশোর গ্যাংয়ের সদস্যরা ভুক্তভোগী স্বামী-স্ত্রীকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরে স্থানীয় জনতা এগিয়ে এলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে স্থানীয়রা কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।

office@ukantho.com


Photo

নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি

এফএনএস: নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে সম্মিলিত...

Photo

ঈদ বাজারে অনিয়মে কড়াকড়ি, ঝিনাইদহে এমপি আলী আজমরের আকস্মিক বাজার মনিটরিং

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে মূল্যবৃদ্ধি...

Photo

দেশে এখন গণতন্ত্র ও নির্বাচন সোনার হরিণ: আবদুস সালাম

এফএনএস: দেশে এখন গণতন্ত্র ও নির্বাচন সোনার হরিণ হয়ে গেছে বলে মন্তব্য...

Photo

গণভোট অধ্যাদেশ আকারে অনুমোদন হয়েছে: উপদেষ্টা আসিফ নজরুল

এফএনএস: উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ-২০২৫ এর অনুমোদন করা হয়েছে বলে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত