সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

জাতীয় সংগীত বিকৃত করে টিকটক, গ্রেপ্তার যুবলীগ নেতা কারাগারে

উচ্চকন্ঠ   18-Feb-2025   52

Photo

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জড়িয়ে জাতীয় সংগীত বিকৃত করার ভিডিও তৈরি করে টিকটকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আলম মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুড়িগ্রাম জেলা পুলিশ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার আলম মিয়া উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর ঝাÐারের মোড় এলাকার বাসিন্দা। তিনি একই ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মো. আলম মিয়া গত ৩-৪ দিন আগে তার টিকটক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জড়িয়ে জাতীয় সংগীত বিকৃত করে প্রচার করা হয়েছে। একই সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উসকানি ও কটূক্তিমূলক ভিডিও ছড়িয়ে দিয়েছে আলম মিয়া। এ সব অভিযোগে নাগেশ্বরী থানা পুলিশ অভিযান চালিয়ে গত সোমবার দিবাগত রাত ৯টায় নিজ বাড়ি থেকে আলম মিয়াকে গ্রেপ্তার করে। মিডিয়া অফিসার ও ডিআইও-১ আলমগীর হোসেনের বরাতে জেলা পুলিশের বার্তায় বলা হয়েছে, গ্রেপ্তার আলম মিয়া দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সম্পর্কে কটূক্তি ও উসকানিমূলক ভিডিও ছড়িয়ে দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে আসছিল। তাকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আলম মিয়ার বিরুদ্ধে মামলার বিষয়ে জানতে নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ট্রাফিক পুলিশ ও নিরাপদ সড়ক আন্দোলনের যৌথ লেন ম্যানেজমেন্ট কার্যক্রম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা...

Photo

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নী জেনারেল পদে দেখতে চান আইনজীবী ও মহেশপুরবাসী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মহেশপুরের গর্ব ও অহংকার ব্যরিস্টার...

Photo

ডিপ্লোমা নার্সদের কোর্স ডিগ্রি হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স...

Photo

রাজধানীতে কাঁচামরিচের কেজি ৪০০ টাকা, চড়া সবজির বাজার

এফএনএস: সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সবজির দাম বেড়েছে।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত