রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

নারী পুলিশের ওপর হামলাকারীকে পুলিশে দিলেন বিএনপি নেতা

উচ্চকন্ঠ   10-Mar-2025   64

Photo

এফএনএস: ঢাকার সাভারে তুচ্ছ ঘটনায় পুলিশের এক নারী কনস্টেবলকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগে নিজের গাড়ি চালককে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক বিএনপি নেতা। গত রোববার রাতে অভিযুক্ত সোহেল বাবুকে সাভার মডেল থানায় সোপর্দ করেন সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ। এর আগে গত রোববার দুপুরে ওই নারী কনস্টেবলের ওপর হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী কনস্টেবলের নাম ইতি খানম। তিনি গাজীপুরের কালিয়াকৈর থানায় কর্মরত আছেন এবং সাভার মডেল থানার কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করেন। অভিযুক্ত সোহেল বাবু সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর গাড়ি চালক হিসেবে কাজ করতেন। ঘটনার পর তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভুক্তভোগী পুলিশ কনস্টেবল ইতি খানম জানান, তিনি গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়িত্ব পালন করছেন। বাসায় তার প্রতিবন্ধী সন্তানের পরিচর্যা করতে একটু দেরি হয়। এদিকে সড়কে যানজট সৃষ্টি হওয়ায় রিকশা চালককে দ্রæত এক পাশ দিয়ে যেতে বলেন তিনি। এসময় সোহেল নামে ওই চালককে অনুরোধ করে সাইড দিতে বলেন ইতি খানম। সাইড দিতে বলার সঙ্গে সঙ্গে তুই-তোকারি করে অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকে সোহেলে এবং একপর্যায়ে লোহার রড দিয়ে মারতে শুরু করেন। পুলিশ জানায়, দুপুরে ওই নারী কনস্টেবল রিকশাযোগে এনাম মেডিকেলের দিকে যাচ্ছিলেন। তিনি এনাম মেডিকেলের পিছনে পৌঁছালে প্রাইভেটকার চালক সোহেল বাবু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোহার রড় নারী কনস্টেবলের ওপর হামলা করেন। পরে স্থানীয়রা ইতি খানমকে আহত অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। বিএনপি নেতা আহসান উল্লাহ বলেন, অভিযুক্ত সোহেল বাবু আমার গাড়ির চালক হিসেবে কাজ করতেন। ঘটনার সময় হয়তো আমি গাড়িতে থাকলে এমন কিছু ঘটতো না। খবর পেয়ে আমি গাড়ি চালক সোহেল বাবুকে অব্যাহতি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছি। আমি কখনই অন্যায়ের পক্ষে ছিলাম না এবং থাকবও না। অপরাধের পরিচয় কেবল অপরাধীই। সে যেই হোক তাকে আইনের আওতায় জন্য সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আমি আমার গাড়ির চালককে থানায় সোপর্দ করেছি। সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া জানান, এব্যাপারে থানায় অভিযোগ হলে বিষয়টি গাড়ির মালিককে অবগত করা হয়। পরে তিনি নিজেই সেই চালককে থানায় নিয়ে দিয়ে যান। তিনি আরও বলেন, অভিযোগ ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনি ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

আ. লীগ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে: মঈন খান

এফএনএস:বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে...

Photo

৫ আগস্ট সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি

এফএনএস: ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রতিবছর ৫ আগস্ট...

Photo

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্ম দিয়ে...

Photo

কালীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্টিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সার ও বীজ মনিটরিং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত