রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী

উচ্চকন্ঠ   13-May-2025   36

Photo

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের এফেক্ট শুরু হয়েছে। এর যে বর্জ্য নদীতে পড়ছে, দিনকে দিন নদীগুলোর পরিস্থিতি খারাপ হচ্ছে। সামগ্রিকভাবে আমরা ভয়ঙ্কর এক প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির উদ্যোগে ‘মাওলানা ভাসানী ফারাক্কা লং মার্চ স্মরণে গণসমাবেশ’ উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ন্যাশনাল ইন্টারেস্টে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে মাওলানা হামিদ খান ভাসানী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন। তিনি বলেন, একটা স্টাইল হয়েছে যে, ভারতের বিরুদ্ধে কিছু বললে সে বোধহয় পশ্চাৎপদ, সে বোধহয় আধুনিক নয়, সে প্রগতিশীল থাকবে না, এরকম প্রবণতা খুব পরিকল্পিতভাবে মাইন্ডসেটে ঢোকানো হয়েছে। আমাদের কিছু বুদ্ধিজীবী থেকে শুরু করে অনেকের মধ্যে এই প্রবণতা রয়েছে। কিন্তু এদেশে ভারতীয় আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে এই শব্দগুলো ব্যবহার করেছে বামপন্থিরা। কিন্তু এখন সেভাবে তারা সোচ্চার নেই। তিনি আরও বলেন, ফারাক্কা বাঁধ চালু করার বিষয় শেখ মুজিবকে জানানো হয়েছিল, যে পরীক্ষামূলকভাবে চালু করা হবে। তখন শেখ মুজিব অনুমতি দিলেন। সর্বনাশ সে দিনই হয়ে গেছে। এরপর আর তারা (ভারত) মনেই করেনি বাংলাদেশের সঙ্গে কথা বলা দরকার। বৈঠকে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদসহ অন্য অতিথিরা।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে কৃষকদের পাশে দাড়ালেন ইউএনও

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে কোলা বাজার সংলগ্ন...

Photo

জালিয়াতি মামলায় শৈলকূপার সাবেক অধ্যক্ষ তরিকুল ইসলামের কারাদন্ড

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: প্রতারণা মামলায় ঝিনাইদহের...

Photo

ঝিনাইদহে রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, অবরুদ্ধ শিক্ষক-কর্মকর্তা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় একটি মাদরাসায়...

Photo

ডাকসু-জাকসুতে নির্দিষ্ট সংগঠনকে জালিয়াতি করে জয়ী করেছে কর্তৃপক্ষ: রিজভী

এফএনএস: অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু ও...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত