বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

গাজীপুরে নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   04-Jun-2026   52

Photo

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর কাঁচামাল ব্যবসায়ী নাঈমের (২৭) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মহিলা মাদ্রাসার পেছন (শেখেরঘাট) থেকে তার লাশ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নাঈম বরমী ইউনিয়নের বড়নল গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি প্রতি গত বুধবার বরমী বাজারে কাঁচামালের ব্যবসা করতেন এবং বাড়ির পাশেই একটি পুকুর ভাড়া নিয়ে মাছচাষ করতেন। নাঈমের বাবা জামাল উদ্দিন বলেন, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নাঈম বাড়ির পাশে তার মাছ চাষের পুকুর দেখার জন্য টর্চলাইট নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িতে ফিরে না আসলে তার ফোনে কল দিলে সে কেটে দেয়। পরে আবার ফোন দিলে বন্ধ পাওয়া যায়। সকাল হলেও বাড়িতে না আসায় সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাইনি। তার পরনে টি-শার্ট এবং শর্ট প্যান্ট পরা ছিল। গতকাল বৃহস্পতিবার সকালে বরকুল গ্রামের মহিলা মাদ্রাসার পেছনে (শেখেরঘাট) স্থানে তার হাত-পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। শ্রীপুর থানার এসআই হুমায়ুন কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল করা হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হবে।

office@ukantho.com


Photo

আদানির বিদ্যুতে সাড়ে ৪ হাজার কোটি টাকার কর ফাঁকির অনুসন্ধানে দুদক

এফএনএস: বিদ্যুৎ আমদানির জন্য ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ...

Photo

ঝিনাইদহে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে রমজানে বাজার পরিস্থিতি ও...

Photo

দিনাজপুরে জমিতে পড়েছিল নারীর লাশ

এফএনএস:দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বুলি আক্তার (৫০) নামে এক নারীর...

Photo

নুরের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাইলেন নাহিদ ইসলাম

এফএনএস: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত