রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়তে হবে: আমীর খসরু

উচ্চকন্ঠ   02-Jan-2026   71

Photo

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দর্শন এবং ভাবনা ধারণ করে দেশ এগিয়ে যাবে। তিনি আমাদের মধ্যে নেই, সবাইকে কাঁদিয়ে চলে গেছেন। কিন্তু তিনি তাঁর আদর্শ রেখে গেছেন। শুক্রবার সকালে চট্টগ্রামের প্যারেড মাঠে বৌদ্ধদের ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমীর খসরু বলেন, দক্ষিণ এশিয়াসহ সারা বিশ্বের মানুষ খালেদা জিয়ার জন্য কাঁদছেন। তাঁর দর্শন, আদর্শ ও চিন্তা-চেতনা সবার হৃদয়ে ধারণ করতে হবে। তিনি বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। সব ধর্মের মানুষকে নিয়ে বেঁচে থাকার তাঁর যে ধারণা, তা আমাদের অনুকরণ ও অনুসরণ করতে হবে। তাঁর জন্য সবাইকে দোয়া করতে হবে। শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। দীর্ঘদিন ধরে দেশে অস্থিরতা চলছে। মানুষের কল্যাণে শান্তি ফিরিয়ে আনতে সবাইকে একসাথে কাজ করতে হবে। একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ কমে গেছে। অন্যের মতভেদের প্রতি সম্মান দেখানোর বিষয়টি আমরা ভুলে গেছি। আগামীর বাংলাদেশ প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়তে হবে। উন্নয়নের সুফল প্রত্যেক মানুষের বাড়ি পৌঁছে দিতে হবে। দেশে কোনো বৈষম্য থাকবে না।

office@ukantho.com


Photo

সাময়িক বরখাস্ত হলেন ডিআইজি মোল্যা নজরুল ও এসপি মান্নান

এফএনএস: রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত (সাবেক জিএমপি কমিশনার)...

Photo

ঝিনাইদহে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন ও অবহিতকরণ বিষয়ক সেমিনার

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে ভোক্তা-অধিকার সংরক্ষণ...

Photo

ঝিনাইদহে বিএনপি নেতা ধরলেন ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারিকে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরকে মাদকমুক্ত করতে পাড়া-মহল্লায়...

Photo

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

এফএনএস: নারায়ণগঞ্জে রায়হান খান (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত