সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

আমরা অযোগ্য শাসক চাই না: হাসনাত আবদুল্লাহ

উচ্চকন্ঠ   15-Feb-2025   59

Photo

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা এমন বাংলাদেশ চাই না, যে বাংলাদেশে অযোগ্য শাসক আমাদের শাসন করবে। আমরা এমন বাংলাদেশ চাই না, যে বাংলাদেশে দুর্নীতি, রাহাজানি, হানাহানি, গুম,খুন থাকবে। গত শুক্রবার রাতে কুমিল্লার দেবিদ্বারের ঐতিহ্যবাহী ধামতী দরবার শরীফের দুই দিনব্যাপী ৭৭তম বার্ষিক ইছালে ছাওয়াবের মাহফিল তিনি এ সব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা এমন বাংলাদেশ চাই না, যে বাংলাদেশে কোরআন থেকে হাদিস থেকে বয়ান করলে মাহফিল বন্ধ করে দেওয়া হয়। আমরা এমন বাংলাদেশ চাই না, যে বাংলাদেশ থেকে আলেম-ওলামার সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়। আমরা এমন বাংলাদেশ চাই না, যে বাংলাদেশে দাড়ি ধরে ধরে আলেম-ওলামাদেরকে জেলে ঢোকানো হয়। হাসনাত আবদুল্লাহ বলেন,আমরা এমন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। আমরা এমন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে ইসলামের সুশীতল ছায়াতলে আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারবো। ধামতী দরবার শরীফের পীর মাওলানা বাহাউদ্দীন আহমাদের সভাপতিত্বে মাহফিলে অতিথি ছিলেন হাসনাত আবদুল্লাহ। সেখানে আরও বক্তব্য রাখেন মাওলানা আবুল কালাম আজাদ বাসার, ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি, মু. সাইফুল ইসলাম শহীদ প্রমুখ।

office@ukantho.com


Photo

ডেভিল হান্টের অভিযানে রাঘবোয়াল-চুনোপুঁটি কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম...

Photo

কালীগঞ্জে অবৈধ মাটি কাটায় দুইজনকে এক লাখ টাকা জরিমানা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়ন...

Photo

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

এফএনএস: মানিকগঞ্জ সদর উপজেলায় কাজের অজুহাতে বাড়িতে ডেকে নিয়ে এক শিশুকে...

Photo

ঝিনাইদহে পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত