রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

জামায়াতের হয়ে খেলতে আসিয়েন না, নাহিদের উদ্দেশে রাশেদ

উচ্চকন্ঠ   04-Aug-2026   26

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামকে উদ্দেশ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ভাইয়ারা, জামায়াতের হয়ে খেলতে আসিয়েন না! আপনাদের ১৮ মাসের ইতিহাস জনগণ ভুলে যায়নি! গতকাল মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি সম্প্রতি রাজধানীর একটি অনুষ্ঠানের কথা তুলে ধরে বলেন, আপনারা এখন ৫ মাসের সরকারের দোষ দিচ্ছেন, আপনারা প্রায় ২ বছর ক্ষমতায় ছিলেন, আপনাদের হাতে পাওয়ার ছিল, ডা. ইউনূসের হাতে পাওয়ার ছিল, তখন বিচার করেন নাই কেন? আমাদের খোঁজ নেন নাই কেন? মাতুয়াইলে ১৭ জন শহীদের কবর, সেখানে একদিনের জন্য যান নাই কেন? একজন শহীদের বাবা এভাবেই বলছিলেন জুলাই বিক্রেতাদের! এরপর সবাই তাকে থামানোর জন্য চলে আসে! কারণ মঞ্চে বসা জুলাই বিক্রেতাদের মুখ কালা হয়ে যাচ্ছিলো...। তিনি আরও বলেন, জুলাই বিক্রেতারা জনগণকে বোকা মনে করে! একবার কল্পনা করলো না যে, জনগণ কেন তাদের প্রত্যাখ্যান করলো? তাদের কারণে নাকি প্রধানমন্ত্রী বা মন্ত্রী হওয়ার সুযোগ হয়েছে! তারাই যদি এতো শক্তিশালী হয়, নেপালের তরুণদের মতো তাদেরই তো ক্ষমতায় যাওয়ার কথা। কিন্তু ক্ষমতা তো দূরে থাক, সংসদীয় রাজনীতি টিকিয়ে রাখতে নাকি জামায়াতের কোলে উঠতে হয়েছে।আগে একবার এনসিপি নেতা নাহিদ ইসলাম বলছিলেন, আর যাই করি, জামায়াতের সঙ্গে জোট করবো না! জামায়াতে নেতৃত্বকে এদেশের মানুষ গ্রহণ করবে না! সেই কথা স্মরণ করিয়ে দিয়ে রাশেদ খাঁন বলেন, অথচ নাহিদ ইসলাম নিজেই জামায়াতের আমিরের নেতৃত্বকে গ্রহণ করেছে! অন্তর্বর্তী সরকারের সময়ের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, আপনারা কেমন, আমরা তো জানি! বিএনপির ১০ ভাগের ১ ভাগ ক্ষমতা থাকলে তো আমাদের দেশে থাকতে দিতেন না! ১৮ মাসের অহংকার ও মানুষকে অবমূল্যায়ন করার খেসারত আপনাদের এভাবেই দিতে হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজের বন্দুকে ব্যবসায়ির আত্মহত্যা

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে নজরুল ইসলাম(...

Photo

অসুস্থ পশুর মাংস থেকে মেহেরপুরে ছড়াচ্ছে অ্যানথ্রাক্স

এফএনএস: মেহেরপুরে অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। চলতি...

Photo

নারায়ণগঞ্জে নিজ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

এফএনএস: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজ ঘর থেকে রিয়া মণি (২২) নামে এক গৃহবধূর...

Photo

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৩৭ আসনের পর আরও ৩৬ আসনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত