প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে সামাজিক সংগঠনের মত বিনিময় সভা
উচ্চকন্ঠ 21-Jun-2025 52
বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: "আমরা বহু তবু সবাই এক"এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় মানব কল্যাণ সংঘের আয়োজনে ঝিনাইদহ কার্যালয়ে বিভিন্ন সামাজিক
সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মানব কল্যাণ সংঘের সভাপতি সজীব আহম্মেদ'র সভাপতিত্বে ও ওবায়দুল্লাহ'র সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মতবিনিময় সভা শুরু হয়। সমাজের বিভিন্ন সমস্যা এবং তা সমাধানের উপায় নিয়ে দীর্ঘ সময় আলোচনা করা হয়। এছাড়াও সংগঠনগুলোর ভবিষ্যৎ কার্যক্রম এবং সদস্যদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ও আলোচনা হয়েছে। সেসময় উপস্থিত ছিলেন, রেল আব্দুল্লাহ, জহির রায়হান, সাইদুল রহমান সবুজ, মাজেদুল হক, সোহাগ, রাতুল, রাকিব আহম্মেদ, কেপি হাসান, আহাদ, সাংবাদিক সালাম হোসেন, রুবায়েত হোসেনসহ অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
office@ukantho.com