সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহান শহীদ দিবসে ঝিনাইদহে জাতীয় পতাকার অবমাননা

উচ্চকন্ঠ   21-Feb-2026   88

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান থাকলেও ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে তা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। শহরের একটি বেসরকারি ক্লিনিকে পতাকা স্ট্যান্ডের চূড়ায় উত্তোলন করা হয় পতাকা। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়-এর ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ে জাতীয় পতাকা কালো পতাকার নিচে উত্তোলন করা হয়েছে বলে দেখা গেছে। বিধিমোতাবেক জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখলেও তা কখনই কালো পতাকার নিচেই যাবে না। কালো পতাকা ছোট স্ট্যান্ডে বাধতে হবে তা অবশ্যই জাতীয় পতাকার নিচেই থাকবে।
শহরের আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানেও পতাকা অর্ধনমিত না রেখে পূর্ণ উচ্চতায় তোলা হয়েছে, যা আজকের জন্য অবমাননা কর। সচেতন নাগরিকরা বিষয়টি জাতীয় পতাকার অবমাননার শামিল হিসেবে দেখছেন।
এব্যাপারে শামীমা ক্লিনিকের স্বত্বাধিকারী ডা.শামীমা সুলতানা বলেন আমাদের কাজের ছেলেটি বিষয়টি ভূল করেছে আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি এখন নামিয়ে ঠিক করে দেওয়া হয়েছে। বিষয়টি দেখভালের জন্য সচেতন মহল প্রশাসন ও সংশ্লিষ্ট শাখার সুদৃষ্টি কামনা করেছেন।

office@ukantho.com


Photo

র‌্যাব পরিচয়ে ছিনতাই: সেনাবাহিনী-পুলিশের চাকরিচ্যুত সদস্যসহ ৫ আসামি রিমান্ডে

এফএনএস: রাজধানীর উত্তরায় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

Photo

দিনাজপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

এফএনএস: দিনাজপুরের খানসামা উপজেলার কাচিনিয়া বাজারে বিএনপির দুই গ্রæপের...

Photo

আমি কোন সাংবাদিককে থ্রেট দিতে চাই না: বিএনপি প্রার্থী রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনের বিএনপি...

Photo

মহেশপুরে মাত্র ৩ টাকায় সুস্বাদু রসগোল্লা!

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে মাত্র ৩ টাকায় পাওয়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত