শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

যৌন হয়রানির প্রতিবাদ করায় মারধরের শিকার ঢাবি শিক্ষার্থী

উচ্চকন্ঠ   27-May-2025   67

Photo

এফএনএস: রাজধানীর নিউমার্কেট সংলগ্ন চাঁদনীচক মার্কেটে এক নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য ও যৌন হয়রানির প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে নিউমার্কেটের চাঁদনীচক মার্কেটের ‘জেসমিন ফেব্রিকস’ নামে একটি দোকানে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী শাহেদুল ইসলাম ও আয়াজুর রহমান। তাদের দুজনকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে সেবা দেওয়া হয়েছে। ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী দর্শন বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী ফারহান বলেন, আমি, আয়াজ এবং সমাজকল্যাণ বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মাসরাত আপু ওই দোকানে কাপড় কিনতে যাই। কাপড় দামাদামি করার এক পর্যায়ে দোকানির দাবি করা দাম দিতে আমরা রাজি না হলে মাসরাতকে উদ্দেশ করে তারা কুরুচিকর মন্তব্য করে। এমন যৌন হয়রানি করা শুরু করলে আমরা প্রতিবাদ জানাই। এ ঘটনায় ঢাবি শিক্ষার্থীরা বিষয়টির প্রতিবাদ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোকানের ম্যানেজার ও আশপাশের দোকানদাররা মিলে শিক্ষার্থীদের ‘চোর’ বলে চিৎকার শুরু করে এবং একপর্যায়ে তাদের ওপর হামলা চালায়। এতে মাথায় এবং পায়ে আঘাত পেয়ে শাহেদুল ইসলাম এবং আয়াজুর রহমান গুরুতর আহত হন। পরে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসার জন্য নেওয়া হয়। নিউমার্কেট থানা অফিসার ইনচার্জ একেএম মাহফুজুল হক গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যে মিলন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চারজনের নাম লিস্ট করা হয়েছে। ঘটনাস্থলে সম্পূর্ণ সিসি টিভি ক্যামেরা রয়েছে। ভিডিও বিশ্লেষণ করে দ্রæতই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। উল্লেখ্য, এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা নিউ মার্কেট থানায় উপস্থিত হন।

office@ukantho.com


Photo

নির্বাচন উপলক্ষে কালীগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে...

Photo

চুয়াডাঙ্গায় যুবককে কুপিয়ে হত্যা, দিশেহারা অন্তসত্ত্বা স্ত্রী

এফএনএস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রামে মাসুদ হাসান রঞ্জু...

Photo

ড্রাগন ফলের রাজধানী মহেশপুরের গৌরীনাথপুরে প্রতিদিন বিক্রি কোটি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর...

Photo

কালীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত