রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চুয়াডাঙ্গায় যুবককে কুপিয়ে হত্যা, দিশেহারা অন্তসত্ত্বা স্ত্রী

উচ্চকন্ঠ   17-Feb-2025   49

Photo

এফএনএস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রামে মাসুদ হাসান রঞ্জু (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাত ৮টার দিকে ওই গ্রামের ভুট্টাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের আজিজুল মীরের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গত রোববার সকাল ৯টার দিকে বাড়ির পাশের মাঠে নিজ ভুট্টাক্ষেতে পানি দিতে যান রঞ্জু। সকালের খাবার না খেয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা বেলা ১১টার তার জন্য খাবার দিয়ে যান। সে সময় রঞ্জু জমিতে কাজ কাজ করেছিলেন। দুপুর ২টা থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিকাল গড়িয়ে সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় তার বাবা স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে ভুট্টাক্ষেতে খুঁজতে যান। একপর্যায়ে ভুট্টাক্ষেতের মধ্যে লাশ পড়ে থাকতে দেখেন বাবা। দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, রাত ৮টার দিকে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ঘটনাস্থল বদনপুর গ্রামের ভোলার বাগানের মাঠে একটি ভুট্টাক্ষেত থেকে রঞ্জুর লাশ উদ্ধার করা হয়। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

office@ukantho.com


Photo

নতুন সরকারের ১০০ দিনে খুন, ডাকাতি, ছিনতাই ও অপহরণের ১১৮৫ ঘটনা: টিআইবি প্রতিবেদন

এফএনএস: সরকারের প্রথম ১০০ দিনে দেশে খুন, ডাকাতি, ছিনতাই ও অপহরণের মতো...

Photo

হাদির মৃত্যুতে দল মত নির্বিশেষে শোকে স্তব্ধ সবাই

এফএনএস: সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ...

Photo

নড়াইলে নদী ভাঙন : শেষ আশ্রয়ও বিলীনের আশঙ্কা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: বর্ষাকাল আসলেই নড়াইলের কালিয়ার...

Photo

বাগেরহাটে নিজ ঘরে পাওয়া গেল দম্পতির লাশ

এফএনএস: বাগেরহাটের শরণখোলায় নিজ বাড়ি থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত