রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

চৌগাছার মান্দারতলা গ্রামে সাপের কামড়ে যুবক নিহত

উচ্চকন্ঠ   25-Aug-2025   43

Photo

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা উপজেলার মান্দারতলা গ্রামের আজাদ হোসেন (২২) নামে এক যুবক সাপের কামড়ে ২৫ আগস্ট (সোমবার)
দুপুর ১ টার দিকে মৃত্যুবরণ করেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, ২৪ আগস্ট (রবিবার) রাতে তার নিজ বাসা থেকে সাপে কামড়ালে দ্রুত তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
সোমবার সকাল ১০ টার সময় রোগীর পরিবারের লোকজন কবিরাজি চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে আজাদকে নিজ এলাকায় নিয়ে চলে আসেন।
কবিরাজি চিকিৎসায় রোগীর কোন উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে আজ দুপুর ১ টার দিকে তার মৃত্যু হয়।
আজাদ হোসেনের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
মান্দারতলা ওয়াডের (আংশিক) ইউ পি সদস্য হিরু মিয়া বলেন,রোগীকে সাপে কামড়ানোর পর দ্রুতই সদর হাসপাতালে পাঠানো হয়।রোগীর পরিবার ওঝার চিকিৎসা নেয়ার উদ্দেশ্যেই রোগীকে বাসায় নিয়ে আসে। তিনি বলেন সাপে কাটা রোগীকে ওঝার চিকিৎসা না দিয়ে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া উচিত।

office@ukantho.com


Photo

বারোবাজারে বিএনপির কেন্দ্রভিত্তিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে...

Photo

মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি, ১৮ দোকান ও তিন গোডাউন

এফএনএস: মাদারীপুরে আগুনে পুড়েছে ১৮ দোকান, দুই বাড়ি ও তিন গোডাউন। এতে...

Photo

চাঁদের গাড়ি উল্টে ৬ জন আহত

এফএনএস: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে যাওয়ার পথে পর্যটকবাহী একটি...

Photo

জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

এফএনএস: জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত