বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে মহাসড়ক উন্নয়ন প্রকল্পে স্থাপনা উচ্ছেদ অভিযান

উচ্চকন্ঠ   20-May-2026   45

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলিকরণ প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমির ওপর গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পাঠানপাড়া, মনোহরপুরসহ ২২টি স্থানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে অভিযানটি পরিচালিত হয়। এ সময় এক্সেভেটর দিয়ে স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। পরে উচ্ছেদকৃত স্থাপনার মালামাল ঘটনাস্থলেই নিলামে বিক্রি করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সওজ খুলনা বিভাগের এস্টেট ও আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে, ঝিনাইদহ সওজের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে বলেন, “মহাসড়কের উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে অধিগ্রহণকৃত জমি দখলমুক্ত করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বেগম রোকেয়া দিবসে ৬ অদম্য নারীকে সম্মাননা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে...

Photo

ঝিনাইদহে মামলার বাদীর সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়ে তুলে মিথ্যা প্রতিবেদন দাখিলের অভিযোগ সিআইডি কমকর্তার বিরুদ্ধে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ধর্ষন প্রচেষ্টা মামলার বাদীর সঙ্গে...

Photo

কুম্ভকর্ণের ঘুম কি আদৌ ভাঙ্গবে?

নিজস্ব প্রতিবেদক: প্রশাসনের চোখের সামনে প্রতিদিন সারারাত ধরে শহরের...

Photo

ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত