বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: ডা. শফিকুর

উচ্চকন্ঠ   27-Aug-2026   24

Photo

এফএনএস: মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয় উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনও সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই। গতকাল বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন। গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির জানিয়েছিলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সই হওয়া ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বা মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব ও আগ্রহ প্রকাশ করেছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনও অগ্রগতি বা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। উল্লেখ্য, গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় এক ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে।

office@ukantho.com


Photo

কুমিল্লায় লরি উল্টে প্রাইভেটকার-অটোরিকশার ৪ যাত্রী নিহত

এফএনএস: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় লরি...

Photo

দুর্নীতির অভিযোগ প্রমাণ করুন: হাসনাত

এফএনএস: সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে বৈষম্যবিরোধী...

Photo

ঝিনাইদহে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার স্বজনদের দাবী হত্যা

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে...

Photo

রাজধানীর গুলিস্তানে শপিং কমপ্লেক্সে আগুন

এফএনএস: রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্টে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত