রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

দুর্নীতির অভিযোগ প্রমাণ করুন: হাসনাত

উচ্চকন্ঠ   24-Jan-2025   51

Photo

এফএনএস: সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, কোথাও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে, সেটা যদি ১ টাকার দুর্নীতিও হয়, আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত। গতকাল শুক্রবার নিজের ভেরিফায়েড আইডি থেকে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, দুর্নীতি করলে সেটার নিশ্চয়ই নথি, ভিডিও, অডিও কিংবা কোনো ব্যক্তি নিজে সাক্ষ্য দেবেন। আমার অনুরোধ থাকবে যারা দুর্নীতির অভিযোগ আনছেন, আপনারা অভিযোগের সঙ্গে সঙ্গে প্রমাণ উপস্থাপন করেন। আমি কিংবা আমার পরিবার, আত্মীয়-স্বজনের বিরুদ্ধে তদবির, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা যেকোনো দুর্নীতি যদি প্রমাণসহ থাকে তাহলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করুন, প্রয়োজনে মামলা করুন। তার এই পোস্টে হাজার হাজার ফলোয়ার তাদের মন্তব্য জানিয়েছেন। মাহমুদুল হক জালীস নামের আইডি থেকে লেখা হয়, এমন সৎ, সাহসী খুবই কম নেতারাই আছে। দেশপ্রেমিক সকল নেতাদের এমন অঙ্গীকার করা দরকার। মো. নূর আমিন মুন্সি লিখেছেন, সৎ ব্যক্তির পোস্ট দেখলেই বোঝা যায়। এর চাইতে স্বচ্ছতা আর কী হতে পারে?

office@ukantho.com


Photo

জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহায়ক: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক...

Photo

উচ্চ আদালতের ওপর আমাদের হস্তক্ষেপের সুযোগ নেই: আইন উপদেষ্টা

এফএনএস: মেজর সিনহা হত্যা মামলায় উচ্চ আদালতের ওপর আমাদের হস্তক্ষেপের...

Photo

ঝিনাইদহে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কলেজ শিক্ষক বহিষ্কার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে তিন ছাত্রীকে যৌন হয়রানি...

Photo

কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষ: নিহত-১, আহত-৪

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত