রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নিখোঁজ হওয়ার দুদিন পর কাপ্তাই হ্রদে মিলল বিএনপি নেতার লাশ

উচ্চকন্ঠ   20-Jul-2026   34

Photo

এফএনএস: নিখোঁজ হওয়ার দু’দিন পর রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি ও মৌসুমী ফল ব্যবসায়ী মো. মাসুদের (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১১টার দিকে কাপ্তাই উপজেলার গর্জনটিলা নামক এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার বিকেলের দিকে বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার থেকে ব্যবসায়িক কাজ শেষ করে নিজের নৌকায় (ইঞ্জিন চালিত বোট) করে কাপ্তাই উপজেলায় ফেরার পথে উপজেলার গর্জনটিলা এলাকায় নিখোঁজ হন এবং ওই এলাকায় তার মালামালসহ ইঞ্জিনচালিত নৌকাটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। গত রোববার সকাল থেকে বাংলাদেশ নৌবাহিনীর শহীদ মোয়াজ্জম ঘাঁটির লে. কমান্ডার শাহ আব্দুল্লাহ নাছেরের নেতৃত্বে একটি ৮ সদস্যর ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়েছিল। বিএনপি নেতা মো. মাসুদ কাপ্তাই উপজেলার শিল্প এলাকার বাসিন্দা। কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বিএনপি নেতার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মহাসড়ক অবরোধ করেছে কৃষি...

Photo

লক্ষ্মীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

এফএনএস: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন...

Photo

রেজিস্ট্রেশনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা, চার্জ দিতে হবে সৌরবিদ্যুতে

এফএনএস: ব্যাটারিচালিত রিকশাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে...

Photo

মোটরসাইকেলের অগ্রিম কর আরোপ না করার আহ্বান জামায়াত আমিরের

এফএনএস: মোটরসাইকেল মালিকদের ওপর অগ্রিম কর আরোপের সম্ভাব্য সিদ্ধান্ত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত