বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল

উচ্চকন্ঠ   13-Sep-2025   61

Photo

এফএনএস: অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৪০ ঘণ্টারও বেশি সময় পর গতকাল শনিবার বিকালে এ ফল ঘোষণা করা হয়। এতে ভিপি পদে স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল থেকে আব্দুর রশিদ জিতু ও জিএস পদে শিবির প্যানেল থেকে মো. মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া এজিএস পদে শিবির প্যানেল থেকে ফেরদৌস আল হাসান ও আয়েশা সিদ্দীকা মেঘলা নির্বাচিত হয়েছেন। আরও নির্বাচিত হয়েছেন শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে আবু ওবায়দা ওসামা (শিবির প্যানেল), পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক পদে মো. শাফায়েত মীর (শিবির প্যানেল), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম (শিবির প্যানেল), সাংস্কৃতিক সম্পাদক পদে মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র), সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে মো. রায়হান উদ্দীন (শিবির প্যানেল), নাট্য সম্পাদক পদে মো. রুহুল ইসলাম (শিবির প্যানেল), ক্রীড়া সম্পাদক পদে মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র), সহ-ক্রীড়া সম্পাদক পদে (নারী)- ফারহানা আক্তার লুবনা (শিবির প্যানেল), সহ-ক্রীড়া সম্পাদক পদে (পুরুষ) মো. মাহাদী হাসান (শিবির প্যানেল), তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে মো. রাশেদুল ইসলাম লিখন (শিবির প্যানেল), সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে আহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস), সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে (নারী) নিগার সুলতানা (শিবির প্যানেল), সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে (পুরুষ) মো. তৌহিদ হাসান (শিবির প্যানেল), স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে হুসনী মোবারক (শিবির প্যানেল) এবং পরিবহণ ও যোগাযোগ সম্পাদক পদে মো. তানভীর রহমান (শিবির প্যানেল)। কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন, মো. তরিকুল ইসলাম (শিবির প্যানেল), মো. আবু তালহা (শিবির প্যানেল), মো. মহসিন (শিবির প্যানেল), নাবিলা বিনতে হারুণ (শিবির প্যানেল), ফাবলিহা জাহান (শিবির প্যানেল) এবং নুসরাত জাহান ইমা (শিবির প্যানেল)।
এদিকে জাকসু নির্বাচনে যে কারচুপির অভিযোগ উঠেছে তা প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাকসু ভোটের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। গতকাল শনিবার দুপুরে সংবাদিকের প্রশ্নোত্তরে জবাবে তিনি বলেন, ভোট কারচুপি কিংবা জালভোটের মতো ঘটনা প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে চলে যাবো। পেনশনের টাকাও গ্রহণ করবো না বলেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। তিনি বলেন, দুপুর ২টার মধ্যে গণনা শেষ হবে। পরে সন্ধ্যা ৭টায় ফল ঘোষণা করা হবে। হাতে ভোট গণনা করায় অনেক সময় লাগছে। জাকসু নির্বাচনকে নিয়ে গত তিনদিন নানা নাটকীয় পরিবেশ তৈরি হয়। ওই দিন সকাল থেকে নানা অনিয়মের অভিযোগ উঠে নির্বাচন নিয়ে। বিকেলে নির্বাচন বয়কট করেছেন ছাত্রদলসহ চারটি প্যানেল। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকা ও অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনারসহ বিএনপিপন্থি চার শিক্ষক পদত্যাগ করেছেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান জানান, নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রোববার সব ধরনের অ্যাকাডেমিক-প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে সাংবাদিককে কুপিয় জখম, অবিলম্বে সন্ত্রাসীকে গ্রেফতারের দাবী

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারের ত্রাস, ভয়ংকর সন্ত্রাসী...

Photo

বাগেরহাটে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

এফএনএস: বাগেরহাটের মোড়েলগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে মতিয়ার রহমান...

Photo

মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের ইচ্ছা এ সরকারের নেই: উপদেষ্টা

এফএনএস: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন...

Photo

হঠাৎ কক্সবাজারে ৬ এনসিপি নেতা, পিটার হাসের সঙ্গে বৈঠকের গুজব

এফএনএস: জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তির দিনে পূর্বঘোষণা ছাড়াই রহস্যজনকভাবে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত