শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ

উচ্চকন্ঠ   03-Mar-2025   74

Photo

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নামপত্তনে ঘুষ গ্রহনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ভূমি কর্মকর্তার নাম মোঃ জামাল হোসেন।
এক অভিযোগে জানা গেছে, বিগত ২০১০ সালে সদর উপজেলার রাজধরপুর গ্রামের এক সন্তানের জননী ঝর্ণা খাতুন তার স্বামী সবুর মিয়ার কাছ থেকে হেবা দলিলমূলে ৬৭ শতক জমি প্রাপ্ত হন। ২০১১ সালে সবুর মিয়া মারা যাবার পর ২০১৩ সালে ঝর্ণা খাতুন হেবা দলিলমূলে নামপত্তন জমাখারিজ করেন। গত বছর ডিসেম্বরে ঝর্ণা খাতুন ৬০ শতক আবাদী জমি ও ৭ শতক বসতভিটা মোট ৬৭ শতক জমি ২০ লক্ষ টাকায় একই গ্রামের মৃতঃ আফসার শেখের পুত্র রওশন শেখের কাছে বিক্রি করে দেন। এরপর রওশন শেখ দলিলমূলে তার নিজের নামে দলিলমূলে নামপত্তন করা জন্য হরিশংকরপুর ইউনিয়ন ভূমি অফিসে গেলে ভূমি কর্মকর্তা জামাল হোসেন নানা রকম তালবাহানা করে তার কাছে মোটা অংকের ঘুষ দাবি করেন। পরে রওশন আলী উক্ত ভূমি কর্মকর্তাকে ২০ হাজার টাকা ঘুষ প্রদান করেন। এরপর উক্ত দূর্নীতিবাজ ভূমি কর্মকর্তা জমির দখলে থাকা মৃত সবুর মিয়ার প্রথম স্ত্রী বিউটি খাতুনের বড় ছেলে সোহেল মিয়ার কাছ থেকে রওশনকে নামপত্তন করে না দেয়ার শর্তে ৫০ হাজার টাকা পূনরায় ঘুষ গ্রহন করেন। যে কারনে জমি ক্রেতা রওশন আলী আড়াই মাস অতিবাহিত হলেও আজো নামপত্তন জমাখারিজ করতে পারেননি। ভূমি অফিসে গেলে উক্ত দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তা জামাল হোসেন নানা অজুহাতে রওশন আলীকে দিনের পর দিন হেনস্তা করেই চলেছেন।
এ ব্যাপারে হরিশংকরপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তা জামাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘুষ গ্রহনের বিষয়টি অস্বীকার করে বলেন, আমি রওশন আলী নামের কাউকে চিনি না। বিষয়টি মিথ্যা।

office@ukantho.com


Photo

নির্বাচন ঘিরে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে: রিজভী

এফএনএস: নির্বাচন ঘিরে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে বলে...

Photo

জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ, প্রত্যাশার প্রতিফলন ঘটেনি: সংবাদ সম্মেলনে জামায়াত

এফএনএস: জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

Photo

কালীগঞ্জে গাইড বাণিজ্য নিয়ে তোলপাড়: অর্ধকোটি টাকার চুক্তি, ইউএনও-র কড়া হুঁশিয়ারি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবৈধ গাইড...

Photo

ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে বজ্রপাত কেড়ে নিল ৭ কৃষকের প্রাণ

এফএনএস: বাংলাদেশের কৃষিজীবী জনগোষ্ঠীর জন্য মে মাস মানেই মাঠে ধান কাটার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত