সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহের যুবক, সীমান্তবর্তী নদীতে লাশ দেখে পরিবারে চলছে আহাজারী

উচ্চকন্ঠ   12-Apr-2025   55

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: রাঁতের আঁধারে সীমান্ত পার হয়ে ভারতে গিয়ে ৫ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের মহেশপুরের যুবক ওয়াসিম আলী। গত সোমবার থেকে নিখোঁজ হয়েছে। এদিকে সীমান্তবর্তী ইছামতি নদীতে অজ্ঞাত যুবকের লাশ দেখে ওই যুবকের পরিবারে চলছে আহাজারী। পরিবারের ধারনা অজ্ঞাত ওই যুবকই নিখোঁজ ওয়াসিম।
স্বজনরা জানায়, গত সোমবার রাতে উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আদিবাসিপাড়ার রমজান আলীর ছেলে ওয়াসিম আলীসহ আরও ৩ জন অবৈধভাবে ভারতে যায়। রাতে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সামনে পড়লে ৩ জন পালিয়ে গেলেও ওয়াসিম পালাতে পারেনি। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে।
শুক্রবার দুপুরে মহেশপুরের পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদীতে ভারত অংশে অজ্ঞাত এক যুবকের লাশ ভেসে থাকতে দেখা যায়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ ওই মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
নিখোঁজ ওয়াসিমের পরিবারের দাবী ওই মরদেহ ওয়াসিমের। বিএসএফ তাকে নির্যাতন করে হত্যা করে নদীতে ফেলে রেখে যায়। তবে লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় তারা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। পরিবারের দাবী যদি মরদেহ ওয়াসিমের হয় তাহলে যেন পরিবারের কাছে দ্রুত হস্তান্তর করা হয়।
ওয়াসিমের পিতা রমজান আলী শুক্রবার রাতে জানান, বিভিন্ন সুত্রে তিনি জানতে পারছেন লাশটি তার ছেলে ওয়াসিমের। তিনি দ্রুত লাশটি উদ্ধারের দাবী জানান।
এ ব্যাপারে খালিশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে কর্ণেল রফিকুল আলম জানান, লাশটি ইছামতি নদীর ভারতীয় অংশে থাকায় উদ্ধার করা যায়নি। তবে বিএসএফকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, মৃতদেহটি বাংলাদেশী না ভারতীয় তা এখনও আমরা জানতে পারিনি। এছাড়া কোন পরিবার তাদের কোন সদস্য নিখোঁজ থাকার বিষয়েও আমাদেরকে জানাইনি।
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা জানান, ইছামতি নদীর ভারতীয় অংশে একটি লাশ ভাসছে এটা শুনেছি। তবে লাশের পরিচয় এখনও মেলেনি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, ইছামতি নদীর ভারতীয় অংশে বাংলাদেশ সীমান্তের ওপারে একটি লাশ পড়ে আছে। বিষয়টি নিয়ে বিজিবি কাজ করছে। বিএসএফের সাথে বিজিবি যোগাযোগ করে ব্যবস্থা নিবেন। কাজেই বিজিবি না জানানো পর্যন্ত আমরা কোন কিছু নিশ্চিত করে বলতে পারছি না।

office@ukantho.com


Photo

যোগ্যদের স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে: উপদেষ্টা আসিফ নজরুল

এফএনএস: দল ও গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে এবার যোগ্যদের স্বাধীনতা...

Photo

চীনের স্বল্পমেয়াদি ভিসা আরও সহজ হলো

এফএনএস: স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করেছে ঢাকার...

Photo

চট্টগ্রামে পৃথক স্থান থেকে দুই গৃহবধূর লাশ উদ্ধার

এফএনএস: চট্টগ্রামের হাটহাজারী ও রাউজানে দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে...

Photo

শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এফএনএস: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত