সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

একাধিক পুরুষ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষক আটক

উচ্চকন্ঠ   14-Nov-2025   69

Photo

এফএনএস: দীর্ঘদিন ধরে একাধিক পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে আটকের পর শুক্রবার সকালে তাকে আদালতে চালান করা হয়। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজধানীর শেওরাপাড়ার নিজ বাসা থেকে তাকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রুমন। তিনি বলেন, তাকে গত বৃহস্পতিবার রাতে আটক করা হয়। পরবর্তীতে তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া, তার আটকের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবগত আছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর সাইফুদ্দীন আহমেদ। সম্প্রতি রসায়ন বিভাগের শিক্ষার্থীরা এরশাদ হালিমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেন। এরপর গত বৃহস্পতিবার মিরপুর মডেল থানায় মামলা দায়েরের পর রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে একটি সংবাদ সম্মেলন করেন রসায়ন বিভাগের কিছু শিক্ষার্থী।এরশাদ হালিমের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, তিনি বিভিন্ন অজুহাতে ছাত্রদের রুমে ডেকে নিয়ে আলো নিভিয়ে দরজা-জানালা বন্ধ করে শারীরিক স্পর্শ দাবি করতেন, জোরপূর্বক শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন এবং অনাকাঙ্ক্ষিত আচরণ করতেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে মাদক সেবন করে অসংলগ্ন আচরণ, যুবক আটক

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাদক সেবন করে জনসাধারণের...

Photo

সংস্কার প্রয়োজন, নির্বাচনের সময় ঠিক করবে সরকার: ইইউ রাষ্ট্রদূত

এফএনএস: বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল...

Photo

ওয়ান-ইলেভেনের সময় যুক্তরাষ্ট্রের নীতিতে ভুল ছিল: সাবেক মার্কিন কূটনীতিক

এফএনএস: সাবেক মার্কিন ক‚টনীতিক জন এফ ড্যানিলোভিচ বলেছেন, ওয়ান ইলেভেনের...

Photo

মৃত্যুকালীন জবানবন্দিতে হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন ভ্যান চালক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে ইব্রাহীম মন্ডল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত