সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় পিকআপের হেলপার নিহত, আহত ৪

উচ্চকন্ঠ   18-May-2026   54

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের তালতলা ঘোষবাড়ি এলাকায় লাটা ট্রলি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার মঞ্জুরুল ইসলাম বাবু (২৭) নিহত হয়েছেন। এছাড়া লাটা ট্রলিতে থাকা ৪ শ্রমিক আহত হয়েছেন।
সোমবার (১৮ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুর বাড়ি সাতক্ষীরা জেলা সদরে। তার পিতার নাম হাশেম আলী।
এছাড়া আহতরা হলেন-নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের আমজেদ আলীর ছেলে ইনামুল (১৯), ধুড়িয়া গ্রামের জামির মোল্যার ছেলে হুসাইন (১৮), জালালের ছেলে আকাশ (১৮) ও একই গ্রামের আকাশ খান (২১)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, সোমবার সকালে নড়াইল-ঢাকা মহাসড়কের তালতলা ঘোষবাড়ি এলাকায় দ্রুতগামী ট্রলি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ দুটি গাড়টি দুমড়ে মুচকে রাস্তার পাশে চলে যায়।
এ সময় পিকআপের হেলপার বাবু ঘটনাস্থলেরই মারা যান। স্থানীয় লোকজন লাটা ট্রলিতে থাকা শ্রমিকদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শী ওহিদুর রহমান জানান, নড়াইল থেকে লোহাগড়া অভিমুখী দুটি লাটা ট্রলি দ্রুতগতিতে পাল্লা দিচ্ছিল। এ সময় লোহাগড়া থেকে যশোরগামী পিকআপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আরেকটি ট্রলি পাস কেটে চলে যায়।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, দুর্ঘটনায় ৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ইনামুলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশের এসআই কামরুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।

office@ukantho.com


Photo

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী নুরু অস্ত্রসহ গ্রেপ্তার

এফএনএস: চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ৩১টি মামলার আসামি নুরে...

Photo

ছাত্র-জনতার আন্দোলনের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই ঘোষণাপত্রের দাবীতে ঝিনাইদহে লিফলেট বিতরণ ও গণসংযোগ

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: ছাত্র জনতার আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয়...

Photo

মহেশপুরে ৫৮ বিজিবির তিন পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক...

Photo

পিরোজপুরে ইউপি সদস্য ও তার ভাবিকে কুপিয়ে হত্যা

এফএনএস: পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার চন্ডিপুর ইউনিয়নে পারিবারিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত