রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে ৫৮ বিজিবির তিন পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ আটক

উচ্চকন্ঠ   27-Apr-2026   60

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক তিনটি চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ আটক করেছে। আটককৃত এসব ঔষধের মোট আনুমানিক সিজার মূল্য প্রায় ৪ লাখ ৪৩ হাজার টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অদ্য ২৬ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক ০০৪০ ঘটিকায় লড়াইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/১৩৭-এস সংলগ্ন নয়াপাড়া গ্রামের শহীদের বাঁশ বাগান থেকে হাবিলদার মোঃ তবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩০০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।
একই দিন আনুমানিক ০০৪৫ ঘটিকায় শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/৮-এস এর নিকট চাপাতলা গ্রামের শাহাজাহানের কলা বাগান থেকে হাবিলদার মোঃ হেমায়েতের নেতৃত্বে ৭০০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। এ চালানের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।
পরবর্তীতে সকাল ১১১০ ঘটিকায় লড়াইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/১৪৩-এস সংলগ্ন লড়াইঘাট গ্রামের জনির লিচু বাগান থেকে হাবিলদার মোঃ আতোয়ার রহমানের নেতৃত্বে আরও ৮১০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা।
তবে এসব অভিযানে কোনো আসামি আটক করা সম্ভব হয়নি বলে জানানো হয়। উদ্ধারকৃত মালামাল নিয়মিত প্রক্রিয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা, পৌর...

Photo

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ভ্যানভর্তি ডাব নিয়ে গেলো ছাত্রদল নেতা

এফএনএস: চাহিদা মতো চাঁদা টাকা না পেয়ে ফুটপাতের দুই ডাব বিক্রেতার ডাব...

Photo

ঝিনাইদহে কিশোরী ধর্ষনের অভিযোগ, হাসপাতালে ভর্তি, থানায় মামলা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদরের উত্তর সমশপুর...

Photo

অভ্যুত্থানের পরও রাজনীতিতে অনৈক্যের সুর: মির্জা ফখরুল

এফএনএস: জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে ঐক্যের সম্ভাবনা থাকলেও...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত