সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ছাত্র-জনতার আন্দোলনের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই ঘোষণাপত্রের দাবীতে ঝিনাইদহে লিফলেট বিতরণ ও গণসংযোগ

উচ্চকন্ঠ   11-Jan-2025   45

Photo

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: ছাত্র জনতার আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই গণঅভ্যুত্থান ঘোষণাপত্রের দাবিতে ঝিনাইদহে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
শনিবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়। সেসময় সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক আবু হুরায়রা, জাতীয় নাগরিক কমিটি জেলা শাখার আহবায়ক নাসির আল সাদী, সদস্য সচিব তরিকুল ইসলাম তারেকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন, বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সাইদুর রহমান, রত্না খাতুন, তানাইম, সাব্বির আহমেদ জুয়েল, নাগরিক কমিটির এডভোকেট জাহিদুর রহমান, মুজাহিদুল হক, মনির হোসেন, তরিকুল ইসলাম, হুমায়ুন কবির প্রমুখ।
সেসময় বক্তারা, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার জীবনের বিনিময়ে ফ্যাসিবাদ আওয়ামী দুঃশাসনের পতন হয়েছে উল্লেখ করে দেশে আর কখনোই যেন ফ্যাসিবাদ কায়েম না হতে পারে সেজন্য ছাত্র জনতা এ বিষয়ে সোচ্চার থাকার আহবান জানিয়ে বলেন, চাঁদাবাজ, লুটপাট ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশ শেষে শহরের বিভিন্ন এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও ঘোষণাপত্র প্রকাশে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

office@ukantho.com


Photo

তারেক রহমানের ফ্লাইট থেকে সরিয়ে নেওয়া হলো দুই কেবিন ক্রু

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমান বাংলাদেশ...

Photo

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত

এফএনএস: রাজধানীর হাতিরঝিল এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় আউয়াল (৬৭)...

Photo

কর্মীদের ফেলে রাখা ময়লা পরিষ্কার করলেন বিএনপি নেতা হামিদ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: হলুদ রঙের পাঞ্জাবি...

Photo

মালয়েশিয়ায় দুর্ঘটনায় মারা গেলো কালীগঞ্জের যুবক

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: আর দেশে ফেরা হলোনা প্রবাসী সুজাত হোসেনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত