বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

শিবিরের কর্মসূচি: শিক্ষার্থীদের তোপের মুখে স্বাধীনতাবিরোধীদের ছবি সরালো ঢাবি প্রশাসন

উচ্চকন্ঠ   05-Aug-2025   51

Photo

এফএনএস: জুলাই আন্দোলন স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা আয়োজিত কর্মসূচিতে শাস্তিপ্রাপ্ত স্বাধীনতাবিরোধীদের ছবিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে সেগুলো সরিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম। মঙ্গলবার ঢাবির সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম উপস্থিত থেকে স্বাধীনতাবিরোধীদের ছবিগুলো খুলে প্রক্টর অফিসে নিয়ে যান। এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে স্বাধীনতাবিরোধীদের ছবি দেখে বিক্ষোভ শুরু করেন বাম ছাত্রজোট ও সাধারণ শিক্ষার্থীদের একাংশ। এসময় তারা আমার মাটি আমার মা, রাজাকারের হবে না, স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার, একাত্তরের বাংলায় রাজাকারের ঠাঁই নাই, মা মাটি মোহনা রাজাকারের হবে না সহ নানা শ্লোগান দেন। বিক্ষোভের এক পর্যায়ে সহকারী প্রক্টর এসে ছাত্রশিবিরের নেতাদের সাথে যোগাযোগ করে ছবিগুলো খুলে নিয়ে যান। এসময় ঢাবি ছাত্রশিবির নেতা মাজহারুল ইসলাম ছবিগুলো খুলে নেওয়ার জন্য সম্মতি দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের একাংশের ছেলেমেয়েরা একটি অভিযোগ এনেছে। আমরা শিবিরের ছেলেদের ডেকে সেগুলো সরিয়ে ফেলেছি। তারা আমাদের সহযোগিতা করেছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, আমরা জানতাম না তারা এটা করবে। বিষয়টি আমাদের নজরে আনার সাথে সাথে আমি শিবিরের সাথে যোগাযোগ করেছি, সহকারী প্রক্টরকে পাঠিয়েছি।

office@ukantho.com


Photo

রাজধানীর শাহজাহানপুরে যুবককে কুপিয়ে হত্যা

এফএনএস: রাজধানীর শাহজাহানপুরে সেকান্দার (৩৫) নামে এক যুবককে কুপিয়ে...

Photo

ঝিনাইদহে কোন দুর্নীতি অনিয়ম সহ্য করা হবে না- আলী আজম এমপি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম...

Photo

ঝিনাইদহে ধর্ষণ চেষ্টা মামলায় মহেশপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী...

Photo

একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না: আলী রীয়াজ

এফএনএস: একই সঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্ব পালন করা যাবে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত