রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

এক মোটরসাইকেলে ৪ জন, বাসের ধাক্কায় মা ও মেয়েসহ নিহত ৩, আহত ১

উচ্চকন্ঠ   13-May-2025   53

Photo

এফএনএস: রংপুরের কাউনিয়ায় বাসচাপায় একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন শিশু ও আরেকজন এসএসসি পরীক্ষার্থী। কাউনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামসুল হক হক জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কাউনিয়ার মিরবাগ ডিগ্রি কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী মেয়ে আফসানাকে নিয়ে যাওয়ার উদ্দেশে মোটরসাইকেলে বের হন আশরাফুল ইসলাম ও তার স্ত্রী রোজিনা বেগম। তাদের সঙ্গে ছিল ভাতিজা রহমত আলী। তাদের মোটরসাইকেল মহাসড়কে ওঠা মাত্রই রংপুরগামী যাত্রীবোঝাই বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতেই ঘটনাস্থলেই মারা যান রোজিনা বেগম, এইচএসসি পরীক্ষার্থী আফসানা ও ২ বছরের শিশু রহমত আলী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আশরাফুল ইসলাম। তাকে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, আশরাফুল ইসলামের মীরবাগ বাজারে আসিক সুতা ঘর ও লন্ড্রি নামের একটি দোকান আছে। পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ জানান, নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল চালক আশরাফুলকে গুরুতর আহত অবস্থায় আহত অবস্থায় কাউনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিকে আটক করা যায়নি, তবে আটকের চেষ্টা করা হচ্ছে।

office@ukantho.com


Photo

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবককে হত্যা, মাইকে ঘোষণা দিয়ে আসামিদের বাড়ি পোড়ালো স্থানীয়রা

এফএনএস: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছুরিকাঘাতে মোহাম্মদ মানিক (৩২)...

Photo

নড়াইলে বিনামূল্যে দেড় হাজার রোগীকে চক্ষুচিকিৎসা ও লেন্স সংযোজন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে শিক্ষাবিদ শরীফ আতিয়ার...

Photo

মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের...

Photo

ফ্যাসিস্ট তন্ত্র থেকে পরিত্রাণের একমাত্র উপায় তারেক রহমান: দুলু

এফএনএস: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত