শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

রংপুরে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

উচ্চকন্ঠ   30-Jul-2025   57

Photo

এফএনএস: ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়ায় হিন্দুপাড়ায় হামলার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় হাজারের বেশি অজ্ঞাত আসামি করে গংগাচড়া মডেল থানায় মামলা হয়েছে। বুধবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্যজানান। তিনি বলেন, ধর্ম অবমাননার অভিযোগে গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুপাড়ায় অজ্ঞাত লোকজন ভাঙচুর, লুটপাট এবং পুলিশের ওপর আক্রমণ করে। এ ঘটনায় আলদাদপুর ছয়আনি পাড়া গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় (৫৫) বাদী হয়ে অজ্ঞাত ১০০০-১২০০ জনের বিরুদ্ধে গংগাচড়া মডেল থানায় মামলা করেন। ওই মামলায় যৌথ অভিযানে এরই মধ্যে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

office@ukantho.com


Photo

মেহেরপুরে ককটেল ফাটিয়ে বিকাশ দোকানে ছিনতাই

এফএনএস:মেহেরপুর সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে...

Photo

শৈলকুপায় মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: “মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন”...

Photo

শিবিরের কর্মসূচি: শিক্ষার্থীদের তোপের মুখে স্বাধীনতাবিরোধীদের ছবি সরালো ঢাবি প্রশাসন

এফএনএস: জুলাই আন্দোলন স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়...

Photo

উচ্চকন্ঠ নিউজে সংবাদ প্রকাশের জেরে বন্ধ হচ্ছে ডায়াবেটিক সমিতির নির্বাচন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: শনিবার ২২ শে ফেব্রয়ারী ছিল মনোনয়নপত্র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত