মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

জামাল ও কোলা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   25-Oct-2025   95

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কালিগঞ্জ উপজেলার ২ নম্বর জামাল ও ৩ নম্বর কোলা ইউনিয়নে কোলা বাজার হাইস্কুলের মাঠে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান বেল্টুর সহধর্মিণী, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ভিপি ইসরাইল হোসেন জীবন, পৌর বিএনপি নেতা মিরু খাঁ, আইয়ুব হোসনে ও তাইজুল হোসেন। আলহাজ্ব শহিদুজ্জামান বেল্টুর ভাইপো আশরাফুল ইসলাম মিঠু, কোলা বিএনপি নেতা আব্দুল রহিম। সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা যুবদলের অন্যতম নেতা আনিসুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম মোর্তাজা জিকো। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা নাজমুল হোসেন, মুক্তার হোসেন, আলম হোসেন, আলাউদ্দিন হোসেন, সবুজ হোসেন, লোকমান হোসেন, হাসান, , জাহিদ, রবিউল হোসেনসহ পৌর যুবদলের নেতা কাঞ্চন এবং অত্র ইউনিয়নের যুবদল ও বিএনপি নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত থেকে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
আগামী ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

office@ukantho.com


Photo

অবসরপ্রাপ্ত এএসপির উপর মাদক ব্যবসায়ীদের সশস্ত্র হামলা, আটক ২

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ...

Photo

তারেক রহমানের ঈদ উপহার পেলেন কালীগঞ্জে নিহত যুবদল নেতার পরিবার

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

Photo

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৮ জনের অবস্থা আশঙ্কাজনক

এফএনএস: নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে গ্যাস লিকেজ...

Photo

অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে বিএনপির কর্মসূচিতে প্রধান শিক্ষিকা

এফএনএস: কুড়িগ্রামের চিলমারী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত