বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ফখরুলের সাক্ষাৎকার ঘিরে বিভ্রান্তিকর সংবাদ না করার অনুরোধ বিএনপির

উচ্চকন্ঠ   23-Sep-2025   61

Photo

এফএনএস: ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ঘিরে দেশের গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ বা শিরোনাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে দলটি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ভারতের দৈনিক এই সময় বিএনপি মহাসচিবের একটি সাক্ষাৎকার প্রকাশের পর বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশ করছে। বিষয়টি দেখে তিনি মহাসচিবের সঙ্গে যোগাযোগ করেন এবং নিউজের লিংক পাঠান। তখন মহাসচিব স্পষ্ট করে বলেন, সাক্ষাৎকারে এ ধরনের কোনো মন্তব্য তিনি করেননি। শায়রুল বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সিনিয়র রাজনৈতিক নেতা। তিনি কখনো কোনো অবান্তর মন্তব্য করেন না। কিন্তু সাক্ষাৎকারের অংশ ব্যবহার করে বিভ্রান্তিকর শিরোনাম তৈরি করা হচ্ছে, যা ঠিক নয়। এ অবস্থায় মহাসচিবের নির্দেশনা অনুযায়ী শায়রুল গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ করেন, ওই সাক্ষাৎকার থেকে কোনো অংশ ব্যবহার করে বিভ্রান্তিকর শিরোনাম বা সংবাদ প্রকাশ না করতে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিসে সরকারি বই সংগ্রহে উৎকোচ নেওয়ার অভিযোগ

হুমায়ুন কবির কালীগঞ্জ, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ২০২৫ শিক্ষাবর্ষের...

Photo

দীর্ঘ ১০ বছর আগে মাগুরা থেকে হারিয়ে যাওয়া বাবাকে ঝিনাইদহে খুঁজে বেড়াচ্ছে ছেলে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১০ বছর আগে চা খাবার কথা বলে নিজ...

Photo

ইরানে ইসরায়েলের হামলায় কঠোর নিন্দা বাংলাদেশের

এফএনএস: ইরানে ইসরায়েলের হামলার ঘটনায় কড়া ভাষায় নিন্দা জানিয়ে মধ্যপ্রাচ্যে...

Photo

ঝিনাইদহে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত