বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

উচ্চকন্ঠ   10-Nov-2025   76

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ঝিনাইদহে শুরু হয়েছে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। রোববার বিকেলে আরাপপুর যুবসমাজের আয়োজনে শহরের নিউ একাডেমি স্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস।
সেসময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, ছাত্র দলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, সাজেদুর রহমান মিলনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই টুর্নামেন্টে জেলার ৩ টি সেটে ১২ টি দল অংশ নিবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইসলামী বিশ্ববিদ্যালয় একাদশ ও ঝিনাইদহ রিভেলুয়েশন একাদশ।
স্থানীয় খেলোয়াড়, ক্রীড়ানুরাগী ও হাজারও দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

এফএনএস: ঝিনাইদহে বাসের ধাক্কায় অটোরিকশার থাকা শিশুসহ দুজন নিহত হয়েছেন।...

Photo

ঝিনাইদহে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া...

Photo

ঝিনাইদহে অতর্কিত হামলার প্রতিবাদে মাননবন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় অর্তকিত হামলার...

Photo

বলুহ দেওয়ানের মেলায় অশ্লীল নাচ ও অঙ্গভঙ্গীর অভিযোগে ৪ জনকে কারাদণ্ড

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় ঐতিহ্যবাহী হাজরাখানা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত