সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে মাদক সেবনের অপরাধে ৩ শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

উচ্চকন্ঠ   22-Jan-2026   87

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ পৌর এলাকার পবহাটি চার রাস্তার মোড় থেকে মাদক সেবনকালে তিনজনকে হাতে নাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে পবহাটি দক্ষিনপাড়া জামে মসজিদের কাজ করতে আসা ৩ শ্রমিককে মাদকসেবন করার সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, পৌর এলাকার মুরারিদহ গ্রামের আবু কালামের ছেলে ইয়াসিন (২২), উদয়পুর গ্রামের আব্দুর সাত্তারের ছেলে এনামুল (২৪), শৈলকূপা উপজেলার ভাটই বৃত্তিপাড়ার কাশেমের ছেলে সোহাগ (৩৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮- এর ৩৬ (৫) ধারায় তাদেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, ১০০টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর অপুর্ব বিশ্বাস ও এএসআই ফরহাদ হোসেনসহ মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্য, পুলিশ সদস্য ও স্থানীয়রা।

office@ukantho.com


Photo

গৃহকর্মী হত্যা মামলায় সাবেক এমপি নবী নেওয়াজ কারাগারে

এফএনএস: ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নবী নেওয়াজকে...

Photo

কালীগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বাস্তবায়নে সভা অনুষ্টিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে টাইফয়েড টিকাদান...

Photo

কালীগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশ আইনশখলার অবণতি ও গুপ্ত সংগঠনর...

Photo

বান্দরবানে মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেলেন ২৫ শ্রমিক

এফএনএস: বান্দরবানের লামা থেকে অপহৃত ২৬ জন রাবার শ্রমিকের মধ্যে অবশিষ্ট...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত