সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বৃদ্ধ ভ্যান চালককে ১ লক্ষ টাকা চাঁদা দাবী, না পেয়ে পিটিয়ে হত্যার চেষ্টা, প্রকাশ্যে অস্ত্রের মহড়া

উচ্চকন্ঠ   29-Aug-2025   46

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জামাল ইউনিয়নে ডাবল মার্ডার মামলায় জামিন প্রাপ্ত লিটনের নির্দেশে একদল সন্ত্রাসী দাবীকৃত ১ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় এক বৃদ্ধ ভ্যান চালককে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। অন্যদিকে এ ঘটনা ঘটিয়ে সন্ত্রাসীরা রামদা ও দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় মহড়া প্রদর্শন করেছে। ফলে এলাকায় চরম আতংক বিরাজ করছে। আবারও ডাবল মার্ডারের মতো রক্তক্ষয়ী ঘটনা ঘটার আশংকা করছে এলাকাবাসী। এ ঘটনায় কালীগঞ্জ থানায় ১২ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করেছে।
অভিযোগে জানা যায়, ২৮ আগষ্ট বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার উল্লা গ্রামের ভ্যানচালক বৃদ্ধ রুহুল আমিন কোলা বাজার থেকে ভ্যানে যাত্রী নিয়ে নিজ গ্রামের চার রাস্তার মোড়ে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা রাজু, শিমুল, আবু সাঈদ, বিল্লাল, নাসির, নান্নু ও কালু সহ ১০/১২ জন সন্ত্রাসী ডাবল মার্ডার মামলার জামিনপ্রাপ্ত আসামী লিটনের নির্দেশে তাদের ধার্যকৃত ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আকষ্মিকভাবে বৃদ্ধ রুহুল আমিনের উপর ঝাপিয়ে পড়ে তাকে বেধড়ক পিটিয়ে হত্যার চেষ্টা চালায় এবং তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালে গুরুতর আহত বৃদ্ধ রুহুল আমিনের আর্তচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। বৃদ্ধ রুহুল আমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এদিকে সন্ত্রাসীরা বৃদ্ধ রুহুল আমিনের হত্যা চেষ্টার পর রামদাসহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে গ্রামে মহড়া প্রদর্শন করে। ফলে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। যে কোন সময় ঘটতে পারে ডাবল মার্ডারের মতো রক্তক্ষয়ী ঘটনা। বৃদ্ধ রুহুল আমিনের ছোট ছেলে জানায়, সন্ত্রাসীরা সবাই ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী। বর্তমানে ভোল পাল্টিয়ে বিএনপির ফিরোজ গ্রæপের কর্মী বনে গেছে। ফলে এসব সন্ত্রাসীরা আগে আওয়ামীলীগের হয়ে সন্ত্রাস করতো এখন বিএনপির হয়ে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় বৃদ্ধ রুহুল আমিনের ছোট ছেলে স্বাধীন ১২ জনকে অভিযুক্ত করে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত মানিক ও ইকবাল নামের ২ জনকে আটক করেছে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম উচ্চকন্ঠ নিউজকে জানান, হামলা ও আহতের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং ২ জন আসামীকে ইতিমধ্যে আটক করা হয়েছে। এলাকায় পর্যাপ্ত পুলিশী টহল অব্যাহত রয়েছে।

office@ukantho.com


Photo

বাংলাদেশে খুব বেশিদিন গণতন্ত্রের চর্চা হয়নি, এটি দুর্ভাগ্য: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে...

Photo

মানবিক সমাজসেবক মাজেদুল ইসলাম মাজু সুস্থতার পথে, এলাকাবাসীর স্বস্তি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ৭ নং মহারাজপুর...

Photo

বাংলাদেশকে হেয় করতেই তুলসী গ্যাবার্ডকে প্রশ্ন: ফারুক

এফএনএস: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশকে...

Photo

সাতক্ষীরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

এফএনএস: সাতক্ষীরার শ্যামনগরে বিষাক্ত সাপের কামড়ে আরিফুল ইসলাম নামে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত