সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

৩ মাসের শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

উচ্চকন্ঠ   15-Jul-2026   33

Photo

এফএনএস: পারিবারিক বিরোধের জের ধরে নরসিংদীর পাইকারদিতে ৩ মাসের এক শিশুকে পা ভেঙে দেওয়ার চেষ্টার ঘটনায় ৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সমাজ সেবা অফিসের প্রিভেশন অফিমার লিজা আক্তার বাদি হয়ে ৩ জনকে আসামি করে মাদবদী থানায় মামলা করেন। তবে পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। গতকাল বুধবার মামলার বিষয়টি নিশ্চিত করেন মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন। মামলার অভিযুক্তরা হলেন- শিশুটির চাচি লতা বেগম, তার স্বামী কাউসার মিয়া ও বাবা আলমাস মিয়া। এ ঘটনায় দুইজন গ্রেপ্তার হলেও চাচি লিজা আক্তার পলাতক রয়েছেন। জানা গেছে, নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকাদি এলাকার জহিরুল মিয়া ও সাময়া আক্তার দম্পতির রিজিক নামে তিন মাসের একটি সন্তান রয়েছে। সন্তানটি জন্মের পরপরই নানা জটিলতার কারণে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে। এ কারণে বাড়ির কাজকর্ম করেন সাময়া আক্তারের জা লতা বেগম। এ নিয়ে পারিবারিকভাবে তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। এরই জের ধরে গত ১১ জুন সাময়া আক্তারের জা শিশুটির পায়ে মোচড় দেয়। বিষয়টি সায়মা আক্তারের ফোনে ধারণ করা হয়। পরে ভিডিওটি এআই দিয়ে এডিট করে পা ভেঙে ফেলা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে গত মঙ্গলবার মাদবদী থানা পুলিশ শিশুটির পরিবারে গিয়ে খোঁজ নেয়। পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুটির বারা জহিরুল মিয়া ও মা সাময়া আক্তার বলেন, যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তা এডিট করা। আমার সন্তানের কোনো পা ভাঙেনি। আপনার নিজের চোখে দেখেন। তার পায়ে কোন ব্যান্ডেজ বা প্লাস্টার নেই। পারিবারিক বিষয় নিয়ে আমার জার সঙ্গে মনোমালিন্য হয়। এর জেরে সে বাচ্চার পায়ে মোচড় দেয়। জা বাবা আমাদের বাসায় এসে তাকে বকাঝকা করেছে। এবং বিষয়টি পারিবারকভাবে মীমাংসা হয়ে গেছে। মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, এই ঘটনায় রাত ১২টার পর মামলা হয়েছে। সমাজ সেবা অফিসের প্রিভেশন অফিসার লিজা আক্তার বাদি হয়ে ৩ জনকে আসামি করে মাধবদী থানায় মামলা করা হয়। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক চাচিকে গ্রেপ্তারের অভিযান চলছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।

office@ukantho.com


Photo

নাটোরে ৭ বছরের শিশুকে আসামি করায় বাদীর বিরুদ্ধে মামলার নির্দেশ

এফএনএস: নাটোরে একটি ৭ বছরের শিশু, যে কি না সবেমাত্র প্রাথমিক বিদ্যালয়ের...

Photo

ঝিনাইদহে নির্বাচন কমিশনের পর্যবেক্ষকের তালিকায় থাকা অফিসে বিউটি পার্লার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সংস্থার...

Photo

দেশে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে: দুদু

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে পরিকল্পিতভাবে...

Photo

মহেশপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে আহত ১৫ জন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে বাস ও...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত