অন্যান্য
রাজধানীতে ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু
উচ্চকন্ঠ 13-Nov-2025 57
এফএনএস: রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম উলন বাজার এলাকায় নির্মাণাধীন একটি ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে পড়ে এক শিশু মৃত্যু হয়েছে। তার নাম আইয়ান মোহাম্মদ জাউজি (১০)। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে স্বজনেরা দেখতে পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে বিকাল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃতের ফুফাতো ভাই আশফাক মঈন বলেন, নির্মাণাধীন ৬ তলা ভবনের চতুর্থ তলার ফ্লাটে থাকে তারা। দুপুরে যে কোনো সময়ে সিঁড়ির সামনে লিফটের ফাকা দিয়ে নিচে পড়ে যায় আইয়ান। পরে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। রামপুরা পশ্চিম উলন বাজার স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী মো. শরিফের ছেলে আইয়ান। শিশুটির ফুফাতো ভাই আরও বলেন, আইয়ানের জ্বর হওয়ার পর থেকে সে শারীরিকভাবে অসুস্থ। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট।
office@ukantho.com