রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টা খাবার হোটেলকে ১৩ হাজার টাকা জরিমানা

উচ্চকন্ঠ   26-Dec-2025   86

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি খাবার হোটেলকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকার চারটি খাবার হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। এ সময় থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
অভিযানকালে দেখা যায়, হোটেলগুলোতে অপরিচ্ছন্ন রান্নাঘর, নোংরা বাসনপত্র, স্বাস্থ্যসম্মত পরিবেশের অভাব এবং খাবার সংরক্ষণে চরম অবহেলা রয়েছে। এসব অনিয়মের প্রেক্ষিতে সংশ্লিষ্ট হোটেল মালিকদের বিরুদ্ধে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইনে অর্থদন্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। হোটেল ও রেস্তোরাঁ মালিকদের স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
প্রশাসনের এ অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, নিয়মিত নজরদারি থাকলে খাবারের মান ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত হবে।

office@ukantho.com


Photo

সাংবাদিকদের উপর ক্ষেপেছে অপহরণ ও চাঁদাবাজীর নায়ক রনি ও তার সাঙ্গপাঙ্গরা: পেসবুকে আপত্তিকর মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: বারোবাজারের চাঞ্চল্যকর অপহরণ ও চাঁদাবাজীর ঘটনা...

Photo

শৈলকুপায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও ৩০ ভরি রূপা লুট

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি জুয়েলারি...

Photo

কালীগঞ্জে ব্যবসায়ী মল্লিক পরিবার গুম না খুনের শিকার? কোটি কোটি টাকার সম্পদ দখলে নিয়েছে পৌর ব্যবসায়ী নেতা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জ শহরের পুরাতন বাজারের স্বনামধন্য...

Photo

আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চাই না: হাসনাত আব্দুল্লাহ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত