বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নওগাঁ বাড়ির ভেতরে মিললো ভাইবোনের মরদেহ

উচ্চকন্ঠ   07-Apr-2025   50

Photo

এফএনএস: নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে দুই ভাইবোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে নুর মোহাম্মদ (৫৫) ও মেয়ে রেজিয়া বেগম (৫৮)। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে দুই ভাইবোন বসবাস করতেন। রাতে বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বাড়ির ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। কয়েকদিন আগে তাদের মৃত্যু হওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছিল বলে ধারণা করছেন স্থানীয়রা। পোরশা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর কারণ জানা যাবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ডাকটিকিট মুদ্রা ও এন্টিক সামগ্রীর প্রদর্শনী

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের অতীত ইতিহাস ও ঐতিহ্যের...

Photo

একটি দল নারীদের নিয়ে বাজে ভাষায় কথা বলে, যা মুখে আনা যায় না: তারেক রহমান

এফএনএস:বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে সামনের দিকে এগিয়ে...

Photo

জাতীয় সংকট বইয়ের মোড়ক উন্মোচন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহ কালীগঞ্জের কৃতি সন্তান...

Photo

নড়াইলে বিএনপির সভাপতির বাড়িতে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগঃ ধান, রবি শস্যসহ আসবাবপত্র পুড়ে ছাই

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-২ আসনের বিলডুমুরতলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত