সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বগুড়ায় গণপিটুনিতে ডাকাত নিহত

উচ্চকন্ঠ   08-May-2026   44

Photo

এফএনএস: বগুড়ার শিবগঞ্জে একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীর গণপিটুনিতে সেলিম ফকির (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেলিম ফকির জেলার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পিলকুঞ্জ এলাকার সিদ্দিক ফকিরের ছেলে। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রাত আনুমানিক আড়াইটার দিকে তিনজনের একটি ডাকাতদল ছাতুয়া মাতালপাড়া গ্রামের শ্রী গোপাল চন্দ্রের বসতবাড়িতে প্রবেশ করে। লুটপাট শেষে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার শুরু করলে প্রতিবেশীরা তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। এ সময় দুই ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও সেলিমকে ধরে ফেলে গ্রামবাসী। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। জানা গেছে, গৃহকর্তার এক ছেলে সুজন শাহা একজন মুদি ব্যবসায়ী এবং ছোট ছেলে সুমন শাহা চানাচুরের ব্যবসা করেন। কয়েকদিন আগেও সুজন শাহার দোকান থেকে মুখোশধারীরা টাকা চুরি করে নিয়ে গিয়েছিল। শ্রী গোপাল চন্দ্রের বড় ছেলে সুজনের স্ত্রী ভুক্তভোগী পূর্ণিমা শাহা জানান, মাস্ক পরিহিত ডাকাতরা ঘরে ঢুকে তার এবং তার ৬ বছরের ছেলের গলায় ছুড়ি ধরে জিম্মি করে ফেলে। এ সময় তারা আলমারি ভেঙে নগদ সাড়ে তিন লাখ টাকা এবং সাড়ে আট ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। পূর্ণিমা শাহা বলেন, ডাকাতরা আমার ও ছেলের গলায় ছুড়ি ধরে বলে যে, একটা কথাও বলবি না। কথা বললে ছেলেকে জখম করে লাশ করে ফেলবে। ওরা আমার কানের দুল ও গলার চেইন খুলে নেয়। ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী অতুল শাহা বলেন, চিৎকার শুনে আমি এগিয়ে এসে দেখি গেট বন্ধ। পরে ছাদের ওপর দিয়ে লাফিয়ে ওই বাড়িতে ঢুকে দেখি স্থানীয়রা একজনকে ধরে মারধর করে। শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, ডাকাতদল বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও টাকা লুট করেছে। পালানোর সময় স্থানীয়দের গণপিটুনিতে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান জানান, এটি একটি সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ছিল। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং লাশ মর্গে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের রাবেয়া ক্লিনিক মালিকের বেপরোয়া মাদক ও নারী ব্যবসা: চাঁদা দাবীর অভিযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের আরাপপুর শরীফ...

Photo

কালীগঞ্জে স্বামীকে পিটিয়ে ৮০ লাখ টাকা লুটের ঘটনায় স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি অভিযোগ

জমির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে স্বামী ও তালাকপ্রাপ্তা...

Photo

ঝিনাইদহে পুলিশের পোশাক পরে গভীর রাতে অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল লুট, আটক ১

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে পুলিশের পোশাক...

Photo

আগামীর বাংলাদেশে মিডিয়াকে দালাল হিসেবে দেখতে চাই না: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত