মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের বিষয়খালীতে উৎসবমুখর পরিবেশে ঈদ-উল-ফিতরের নামাজ আদায়

উচ্চকন্ঠ   24-Mar-2026   58

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালীতে উৎসবমুখর পরিবেশে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টায় মহারাজপুর ইউনিয়নের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় বিষয়খালী হাজ্বী আম্বর আলী ঈদগাহ ময়দানে। এতে ইমামতি করেন বিষয়খালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আনিচুর রহমান।
ঈদের এ বৃহৎ জামাতে ইউপি চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, ব্যাংকার, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও পাপমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আনিচুর রহমান।
অপরদিকে, ঝিনাইদহ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৭টায় প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা শহরের পুরাতন ডিসি কোর্ট মসজিদে স্থানান্তর করা হয়। সেখানে শায়েখ সাইদুর রহমানের ইমামতিতে হাজারো মুসল্লি একত্রে ঈদের নামাজ আদায় করেন।
সব মিলিয়ে ঝিনাইদহ জেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ-উল-ফিতর।

office@ukantho.com


Photo

অর্ধেক আসনে বিএনপির প্রার্থী চুড়ান্ত, শিঘ্রই প্রকাশ হবে তালিকা: হাফিজ উদ্দিন

এফএনএস: ত্রয়োদশ সংসদ নির্বাচনে অর্ধেক আসনে বিএনপি প্রার্থী চূড়ান্ত...

Photo

কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

এফএনএস: বিদেশে বাংলাদেশের সব ক‚টনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের...

Photo

স্বাধীনতার ঘোষণা নিজের কানে শুনেছি: হাসান হাফিজ

এফএনএস: জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবি হাসান হাফিজ বলেছেন,...

Photo

রাজধানীতে হোস্টেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর কলাবাগানের ক্রিসেন্ট রোড ‘স্বপ্ন বিলাস ছাত্রী হোস্টেল’...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত