সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন এড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

উচ্চকন্ঠ   13-Feb-2025   55

Photo

এফএনএস: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন যাতে না লাগে কিংবা লাগলেও সেটা যত সহজে করা যায় সেই উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি অনলাইন অ্যাপস উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক দেশ থেকে লোকজন আসেন যারা অন অ্যারাইভাল ভিসা নিয়ে থাকেন। এই ভিসা দিতে বর্তমানে প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়। আর এই সফটওয়্যার কার্যক্রম চালু হলে মাত্র ১০ মিনিটের মধ্যে তাদের অন অ্যারাইভাল ভিসা দেওয়া সম্ভব হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান জানান, এসবি ইমিগ্রেশন কর্তৃক বিদেশি নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপস উদ্বোধন, পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ ও পাসপোর্ট আবেদনকারী কর্তৃক জটিলতা ও অভিযোগ ৯৯৯-এ অবহিতকরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ৮ দফা দাবীতে খুলনা বিভাগের সিএইচসিপিদের মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বকেয়া বেতন পরিশোধ, ১২তম গ্রেডে উন্নীতকরণ,...

Photo

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাবিব ওসমান, কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী...

Photo

ঝিনাইদহে জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় আওয়ামী লীগের তিন ইউপি চেয়ারম্যান কারাগারে

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহে জেলা বিএনপি কার্যালয় ও জেলা বিএনপি’র...

Photo

শীত পড়ার সাথে সাথে ভিন দেশীরা- শীতের পোশাক সাজিয়ে বসেছে কলকাতায়

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ প্রতিবেদক: ১৫ ই নভেম্বর শনিবার।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত