শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ও অর্থপাচারের ২৩ বস্তা রেকর্ডপত্র উদ্ধার

উচ্চকন্ঠ   21-Sep-2025   55

Photo

এফএনএস: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর লুকিয়ে রাখা ২৩ বস্তা বিভিন্ন ধরনের রেকর্ডপত্র উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার ভোর রাত ৪টার দিকে উপ-পরিচালক মশিউর রহমানের নেতৃত্বে দুদকের একটি দল চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকা থেকে এসব জব্দ করে। দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম জানান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট গ্রুপের বিভিন্ন রেকর্ডপত্র ও তার দেশে-বিদেশের সম্পত্তি সংক্রান্ত রেকর্ডপত্র লুকিয়ে ফেলার চেষ্টা করা হয়। তার স্ত্রী রুকমিলা জামানের ড্রাইভার ইলিয়াস তালুকদার নিজ বাড়িতে নিয়ে রাখেন। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রোববার ভোর রাতে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের উপস্থিতিতে সেখানে অভিযান চালানো হয়। জব্দ করা বিপুল পরিমাণ আলামত প্রাথমিকভাবে পর্যালোচনা করে জানা যায়, ইতোপূর্বে পাওয়া ইউকে, ইউএসএ, দুবাই ও সিঙ্গাপুরে ৫৮২টি সম্পদ ছাড়াও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়ায় সম্পদ অর্জনের রেকর্ডপত্র পাওয়া গেছে। এছাড়া দেশে-বিদেশে কেনা বাড়ির মালিকানা, ভাড়ার আয়, মেইটেনেন্স ব্যয়সহ বিভিন্ন তথ্য ও ডকুমেন্টস রয়েছে। দুদকের উপ-পরিচালক মশিউর রহমান জানান, সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে মুদ্রা পাচার তথা মানিলন্ডারিংয়ের তথ্য-প্রমাণও এসব রেকর্ড পত্রে রয়েছে। তিনি জানান, বিপুল পরিমাণ এসব ডকুমেন্টস পর্যালোচনা করতে সময় প্রয়োজন। অনুসন্ধান টাস্কফোর্স ২৩ বস্তায় রক্ষিত ডকুমেন্টস পর্যায়ক্রমে পর্যালোচনা করে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দুর্নীতি দমন কমিশন বরাবর উপস্থাপন করবে।

office@ukantho.com


Photo

ঢাকা থেকে ভোট দেব, এখন পর্যন্ত স্বতন্ত্র নির্বাচন করার পরিকল্পনা: উপদেষ্টা আসিফ মাহমুদ

এফএনএস: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা...

Photo

কালীগঞ্জে এসএসসি পরীক্ষার হল সুপার কেন্দ্রেই পড়াচ্ছেন প্রাইভেট

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহ কালীগঞ্জে চলতি বছরের...

Photo

রাজশাহীতে রেলস্টেশনে স্বামীকে পিটিয়ে স্ত্রীকে ধর্ষণ

এফএনএস: রাজশাহীর চারঘাট উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে আহত করার পর তার...

Photo

ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৬০তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ সমাপ্ত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৬০তম আন্তঃহাউস...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত