শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ঢাকা থেকে ভোট দেব, এখন পর্যন্ত স্বতন্ত্র নির্বাচন করার পরিকল্পনা: উপদেষ্টা আসিফ মাহমুদ

উচ্চকন্ঠ   09-Nov-2025   136

Photo

এফএনএস: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভ‚ঁইয়া বলেছেন, ঢাকা থেকে ভোট দেব। এখন পর্যন্ত স্বতন্ত্র নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। রোববার বিকেলে রাজধানীর গ্রিন রোডে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনের ভোটার হতে এসে এ কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব, এটা মোটামুটি নিশ্চিত। সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যেন অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছি আগে কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। তিনি বলেন, ভোটার হওয়ার পর দুইটা নির্বাচন হয়েছে ২০১৮ সালে ও ২০২৪ সালে। এই সময়ে কেউই ভোট দিতে পারেনি। ভোট দিতে যেন পারি, সেটা নিশ্চিত করলাম। নির্বাচন কোথা থেকে করব এ বিষয়ে এখনো চ‚ড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ঢাকা থেকে করব। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার, তারপর দেখা যাক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমার কারো সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি। কেউ কোনো আসন ফাঁকা রাখল কি রাখল না সেটা আমার জানার বিষয় না। ব্যক্তিগতভাবে আমার সিদ্ধান্ত এককভাবে নির্বাচন করব। প্রসঙ্গত, উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা-৩ আসনের ভোটার। ঢাকা-১০ (ধানমন্ডি-কলাবাগান-নিউমার্কেট-হাজারীবাগ) আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

office@ukantho.com


Photo

নিউইয়র্কে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় কয়েকজন গ্রেপ্তার

এফএনএস: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কনস্যুলেট অফিসে তথ্য উপদেষ্টা মাহফুজ...

Photo

দুই জেলায় নতুন এসপিসহ ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি

এফএনএস: ডিআইজিসহ ছয়জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর...

Photo

বাগেরহাটে বিক্রয় কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

এফএনএস: বাগেরহাটে মোবাইল অপারেটর কোম্পানির সিম বিক্রয় কর্মীকে সংঘবদ্ধ...

Photo

আ. লীগ ১৫ বছর দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছিল: গোলাম পরওয়ার

এফএনএস: আওয়ামী লীগ গত ১৫ বছর দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছিল। তারা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত